বিনোদন

ঈদে চ্যানেল আইয়ের পর্দায় জায়েদের ‘সোনার চর’

ঈদের ৬ষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখা যাবে সিনেমাটি

সোনার চর ভ্রমণে একজন নারী মাটি খুঁড়ছেন ও অন্যজন পাথর বহন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সোনার চর ভ্রমণের এই ছবি তে একজন নারী মাটি খুঁড়ছেন এবং অন্যজন পাথর বহন করছেন, নদীর পাশে প্রকৃতি উপভোগ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো আসন্ন ঈদুল আযহাতেও হচ্ছে না ব্যতিক্রম।

আসন্ন ঈদ উপলক্ষ্যেও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ৭টি নতুন চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার! তারমধ্যে অন্যতম জায়েদ খান অভিনীত বহুল আলোচিত ছবি ‘সোনার চর’।

গেল ঈদুল ফিতরে বড়পর্দায় মুক্তি পাওয়া এই ছবিটি দর্শক এবার ছোটপর্দায় দেখতে পারবেন। চ্যানেল আইয়ে অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, ঈদুল আযহার আয়োজনে ঈদের ৬ষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হচ্ছে ‘সোনার চর’ সিনেমার।

মুক্তিযুদ্ধ পরবর্তী প্রেক্ষাপটে ‘সোনার চর’ পরিচালনা করেছেন জাহিদ হাসান। পরিচালকের কথা, এটি গ্রাম বাংলার সাংস্কৃতি, গল্প ও গানের সিনেমা। জায়েদ খান ছাড়াও এতে অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম, স্নিগ্ধা, শবনম পারভীনসহ অনেকে।

বিষয়:ঈদ ২০২৪ ওমর সানী ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার চ্যানেল আই জায়েদ জায়েদ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…