চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার বছর পর আফগান সীমান্ত খুলল উজবেকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৩ পূর্বাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
উজবেকিস্তান-আফগান সীমান্তে যানবাহন চলাচল শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

উজবেকিস্তান চার বছর পর আফগানিস্তানের সঙ্গে একমাত্র সীমান্ত পারাপার পথ পুনরায় খুলে দিয়েছে। ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে বন্ধ থাকা এই সীমান্ত চালু হওয়ায় দুই দেশের বাণিজ্যিক যোগাযোগ নতুন গতি পাবে বলে আশা করা হচ্ছে।

আরব নিউজ জানিয়েছে, মঙ্গলবার উজবেকিস্তানের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এক বিবৃতিতে জানায়, তেরমেজ–হৈরাতান সীমান্ত পয়েন্ট এখন সম্পূর্ণ সচল। ফলে দুই দেশের নাগরিকরা সরাসরি ও নিরাপদে যাতায়াত করতে পারবেন। তবে দুই দেশের ভিসা ব্যবস্থা অপরিবর্তিত থাকবে।

সংস্থাটি জানায়, সীমান্ত বন্ধ থাকায় উজবেকিস্তান থেকে আফগানিস্তানের মাজার-ই-শরিফে পৌঁছাতে লোকজনকে ঘুরপথে তাজিকিস্তান হয়ে যেতে হতো। এই পথটি উজবেকিস্তান সীমান্ত থেকে মাত্র ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত। সীমান্ত খোলায় রপ্তানিকারকদের কার্যক্রম আরও সহজ হবে এবং সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানে উজবেক রপ্তানির স্থিতিশীল প্রবৃদ্ধি বজায় রাখতে সহায়তা করবে।

২০২১ সালের আগস্ট থেকে ব্যক্তিগতভাবে সীমান্ত পারাপার নিষিদ্ধ থাকলেও সীমিত পরিসরে পণ্যবাণিজ্য চলমান ছিল। এছাড়া বাণিজ্য বাড়াতে উজবেকিস্তানের এয়ারিতম ফ্রি-ট্রেড জোনে ভিসামুক্তভাবে যেতে পারতেন আফগান নাগরিকরা। চেম্বারের তথ্য অনুযায়ী, সীমান্তটি আসলে গত ২৩ নভেম্বর থেকেই কার্যক্রমে ফিরেছে।

আমু দরিয়া নদী দুই দেশের সীমান্তরেখা নির্ধারণ করে। একমাত্র সীমান্ত পারাপারের স্থানটি তেরমেজ শহরের কাছে অবস্থিত ‘ফ্রেন্ডশিপ ব্রিজ’-এ। এই সেতুর মাধ্যমেই ১৯৮৯ সালে সোভিয়েত সেনারা আফগানিস্তান ত্যাগ করেছিল। ২০২১ সালে তালেবান অগ্রযাত্রার সময় আফগান সেনাদের একাংশও এই পথেই পালিয়ে যায়।

তালেবান ক্ষমতায় আসার পর মধ্য এশিয়ার পাঁচ দেশ—উজবেকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান—চরমপন্থার প্রসার নিয়ে উদ্বিগ্ন ছিল। তবে চার বছর পর নিরাপত্তা শঙ্কার চেয়ে অর্থনৈতিক স্বার্থই এখন বেশি প্রাধান্য পাচ্ছে।

Reneta

বর্তমানে মধ্য এশিয়ার দেশগুলো সমুদ্রগম্য পথ পেতে আফগানিস্তান হয়ে রেলপথসহ নানা অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করছে। এতে তালেবান সরকারও উপকৃত হচ্ছে, কারণ দেশটির খাদ্য ও জ্বালানি নিরাপত্তায় মধ্য এশিয়ার ওপর তাদের নির্ভরতা বাড়ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানউজবেকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT