চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘উৎসব’-এর টিকিট বিক্রিতে চমক, চার দিনে আয় কোটি টাকা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ণ ২৭, জুন ২০২৫
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর জন্য উৎসবের সময় মাল্টিপ্লেক্সের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির তৃতীয় সপ্তাহ পার করে চতুর্থ সপ্তাহে পা রাখতে যাচ্ছে তানিম নূরের সিনেমা ‘উৎসব’। শুরু থেকে যে চমক দেখাতে শুরু করেছিল ছবিটি, সেটি যেন দিনকে দিন আরও তীব্র হচ্ছে। এবার ঈদে মুক্তি পাওয়া তারকাবহুল এই সিনেমাটি ২০ দিনেই ছুঁয়ে ফেলেছে ৩ কোটি টাকার গ্রস কালেকশন! যা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বড় মাইলফলক।

১৬ দিনে ২ কোটি, এরপর চার দিনে আরও ১ কোটি!
ডিস্ট্রিবিউশন সূত্রে জানা গেছে, মুক্তির প্রথম ১৬ দিনে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার এবং লায়ন সিনেমাস মিলিয়ে ‘উৎসব’-এর টিকিট বিক্রি হয়েছে ২ কোটি টাকার মতো। এরপরের শেষ চার দিনে (১৭-২০তম দিন) সিনেমাটির গড় আয় বেড়েছে। এই চারদিনে সিনেমাটি আয় করেছে প্রায় ১ কোটি টাকা! অর্থাৎ মুক্তির মাত্র ২০ দিনেই ছবিটির মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৩ কোটি টাকা।

‘তাণ্ডব’কেও ছাড়িয়ে গেল ‘উৎসব’
এই ঈদে শাকিব খান অভিনীত সবচেয়ে আলোচিত ছবি ‘তাণ্ডব’-এর সঙ্গেও পাল্লা দিয়ে এগিয়ে গেছে ‘উৎসব’। অনেকে বলছেন, ‘তাণ্ডব’ পাইরেসির শিকার হওয়ায় মাল্টিপ্লেক্সে ছবিটির চাহিদা কমে যায়। আর সেই সুযোগে ‘উৎসব’ নিয়ে দর্শকের আগ্রহ বাড়তে থাকে। তবে উৎসব সংশ্লিষ্টদের মত, মুক্তির শুরু থেকেই ‘উৎসব’ সিনেমাটি দর্শক পছন্দ করতে শুরু করেন। বিশেষ করে ফ্যামিলি অডিয়েন্স ‘উৎসব’-এ মুগ্ধ হন।

দর্শকই ‘উৎসব’-এর প্রচারক
সিনেমাটি নিয়ে দর্শকের প্রতিক্রিয়া বরাবরই ইতিবাচক। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘উৎসব’ ঘিরে চলেছে প্রশংসার জোয়ার। অনেকে লিখছেন— “পরিবার নিয়ে দেখার মতো একটি ভালো সিনেমা। ‘উৎসব’ যেন আমাদের স্মৃতির ভেতর ঘুরে আসে।” দিনকে দিন ‘উৎসব’ নিয়ে দর্শকই প্রচারণার কাজটি করে যাচ্ছেন! যার ফলেই ২০তম দিনেও বেশীর ভাগ শো যাচ্ছে হাউজফুল!

Banglabid

দর্শক প্রশংসিত হওয়ায় আপ্লুত নির্মাতা তানিম নূর। তিনি বলেন, “ব্লকবাস্টার হবে কি না জানি না, তবে দর্শকের যে ভালোবাসা পাচ্ছি তা দুর্দান্ত। আমরা চাই ছবিটা আরও অনেকের কাছে পৌঁছাক। সময়ই বলবে কোথায় গিয়ে দাঁড়ায় ‘উৎসব’।’’

ডোপ প্রডাকশনস ও লাফিং এলিফ্যান্ট প্রযোজিত এই ছবির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। চরকির সহ-প্রযোজনায় ‘উৎসব’-এ অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপি করিমআজাদ আবুল কালামআফসানা মিমিইন্তেখাব দিনারউৎসবচঞ্চল চৌধুরীজয়া আহসানজাহিদ হাসানতাণ্ডবতারিক আনাম খানলিড বিনোদনসাদিয়া আয়মানসিনেমাসুনেরাহ বিনতে কামালসৌম্য জ্যোতি
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT