চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ সফরে ইউএসএআইডি’র অঞ্জলি কৌর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ০৬, জুন ২০২৪
বাংলাদেশ
A A
অঞ্জলি কৌর বাংলাদেশ সফরে চ্যানেল আই অনলাইনের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ উন্নয়ন অংশীদারিত্বের অগ্রগতি এবং সমৃদ্ধ ও জলবায়ু সহিষ্ণু ভবিষ্যতকে অগ্রাধিকার দিতে, জাতীয় ও স্থানীয় সরকারী কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করতে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর (ডিএএ) অঞ্জলি কৌর ২ থেকে ৬ জুন বাংলাদেশ সফর করেছেন।

সফরকালে বিশ্ব পরিবেশ দিবসের সম্মানে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর কৌর জীববৈচিত্র্য সংরক্ষণ, পুনরুদ্ধার এবং স্বাস্থ্যকর বাস্তুতন্ত্রের জন্য স্থানীয় জ্ঞান এবং দক্ষতা ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।

সফরকালে কৌর ইউএসএআইডি’র অংশীদারিত্ব জোরদারের লক্ষ্যে সরকারি কর্মকর্তা, উন্নয়ন অংশীদার এবং সুশীল সমাজের সাথে সাক্ষাৎ করেন। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, জলবায়ু সংসদের আহ্বায়ক নাহিম রাজ্জাক, এমপি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের সাথে ক্লিন এয়ার পলিসি সংলাপে মূল বক্তব্য দেন। তিনি ইউএনডিপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মশিউর রহমান এনডিসি এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অং সুই প্রুর সাথে স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য পার্বত্য চট্টগ্রামে ইউএসএআইডি-এর ওয়াটারশেড কো-ম্যানেজমেন্ট কার্যক্রম উদ্বোধন করেন।

ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর কৌর সুন্দরবনে তার প্রথম সফর এবং বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনের গুরুত্ব বুঝতে পেরে উচ্ছ্বসিত ছিলেন। তিনি ইউএসএআইডি এর অংশীদার এবং স্থানীয় অগ্রদূত, যারা বাস্তুতন্ত্র এবং বন্যপ্রাণী রক্ষা করে তাদের সাথে দেখা করেছেন, যা জীবিকা নির্বাহের জন্য এবং বন্যা ও ঘূর্ণিঝড় থেকে সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ। জনগোষ্ঠীর নেতারা, স্থানীয় সরকার এবং বেসরকারীখাত কীভাবে বাস্তুতন্ত্রের সহিষ্ণুতাকে শক্তিশালী এবং সমৃদ্ধিকে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে তাদের গল্প এবং অভিজ্ঞতা তুলে ধরেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঞ্জলি কৌরইউএসএআইডিডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT