চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে বিদায় করে শেষ আটে সুইডেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
সুইডেনের ফুটবল দল জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের বিশ্বকাপে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ও হট ফেভারিট সুইডেনের ম্যাচে দুদলই লড়াই করেছে সমানে সমান। নির্ধারিত সময়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ না হলে খেলা গড়ায় টাইব্রেকারে। টানটান উত্তেজনার টাইব্রেকে অবশ্য স্নায়ুর যুদ্ধে জয় পায় সুইডেন। গতবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে বিদায় করে শেষ আটের টিকিট কাটে সুইডিশরা।

মেলবোর্নে শেষ ষোলোর ম্যাচে রোববার সাডেন ডেথে সুইডেনের কাছে ৪-৫ গোলে হেরে বিদায় নেয় টানা দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। তাতে প্রথমবারের মতো সেমিফাইনালের আগে বিশ্বআসর থেকে বিদায় নিয়েছে মার্কিন মেয়েরা।

টাইব্রেকে শুরুতে এগিয়ে গেলেও শেষের স্নায়ুচাপ আর ধরে রাখতে পারেনি যুক্তরাষ্ট্র। পাঁচটি শটের মধ্যে দুদলই দুটি করে গোল মিস করে। ৩-৩ থাকা অবস্থায় ম্যাচ গড়ায় সাডেন ডেথে। সেখানেও প্রথম দুটি শট কাজে লাগাতে পারেনি দুই দলের কেউই। কিন্তু পরেরটি যুক্তরাষ্ট্র মিস করলে সুইডেন আর ভুল করেনি।

Banglabid

সুইডের লিনা হুর্টেগের করা শেষ শটটি অবশ্য ঠেকিয়ে দেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক অ্যালিসা নেহার। তবে শূন্যে ভেসে গোললাইন অতিক্রম করে বল। ভিডিও রেফারির সিদ্ধান্তে দেয়া হয় গোল। আর তাতেই নারী বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সুইডেন।

মেয়েদের ফুটবল বিশ্বকাপে প্রথমবার সেমিতে খেলার আগেই বাদ পড়েছে গত তিন বিশ্বকাপের ফাইনালিস্ট যুক্তরাষ্ট্র।

দিনের আরেক  ম্যাচে প্রথমবার মেয়েদের বিশ্বকাপের শেষ ষোলোয় উঠে আসা সাউথ আফ্রিকার স্বপ্ন ভাঙে নেদারল্যান্ডস। শক্তিশালী ডাচদের কাছে ২-০তে হেরে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে সাউথ আফ্রিকা।

Reneta

কোয়ার্টার ফাইনালে  আগামী ১১ আগস্ট জাপানের মুখোমুখি হবে সুইডেন। একইদিনে স্পেনের বিপক্ষে খেলবে নেদারল্যান্ডস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেদারল্যান্ডসমেয়েদের বিশ্বকাপ-২০২৩যুক্তরাষ্ট্রলিড স্পোর্টসসুইডেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডালাসে ‘ববিতা ডে’ পালিত

পরবর্তী

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩১০

পরবর্তী
শেখ হাসিনা বাংলার প্রধানমন্ত্রী, ভাষণ দিচ্ছেন, পটভূমিতে সবুজ রঙের ব্যাকড্রপ. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩১০

বাংলা ভাষায় সংবাদ পাঠিকা চিত্র, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিটি কাজই চ্যালেঞ্জিং: মম

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT