ফুটবল

মেসিদের লিগে রেফারিকে থুতু ছিটিয়ে লাল কার্ড

খেলোয়াড়ের রেফারির প্রতি অসদাচরণ, লাল কার্ড দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ফুটবল খেলোয়াড় রেফারির প্রতি অসদাচরণ করে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) অদ্ভুত এক কাণ্ড করে বসেছেন মেক্সিকান ফুটবলার হেক্টর হেরেরা। হলুদ কার্ড পাওয়ার শাস্তি মানতে না পেরে রেফারির দিকে থুতু ছিটিয়ে দেন হিউস্টন ডায়নামোর মিডফিল্ডার। তাতে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাকে।

এমএলএসে সোমবার প্লে-অফের ম্যাচে সিয়াটল সাউন্ডার্স-হিউস্টন ডায়নামোর ম্যাচ নির্ধারিত সময়ে ১-১তে ড্র হলে গড়ায় টাইব্রেকারে। পরে ৬-৭ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সিয়াটল সাউন্ডার্স।

ম্যাচের ৬৫ মিনিটের ঘটনা। দৌড়ে গিয়ে সিয়াটলের জ্যাকসন রাজেনকে ট্যাকল করে ফেলে দেন হেক্টর। সঙ্গে সঙ্গে তাকে হলুদ কার্ড দেখান রেফারি। সিদ্ধান্তটি মেনে নিতে পারেননি মেক্সিকান ফুটবলার, রেফারির পেছনে দিয়ে যাওয়ার সময় ক্ষোভে থুতু ছিটিয়ে বসেন ৩৪ বর্ষী। ভিএআর দেখে তাকে লাল কার্ড দেন আমেরিকান রেফারি আরমান্দো ভিলারিয়াল।

গতবছর অক্টোবরে মেসিদের লিগেই মিনেসোটা ইউনাইটেদের ডিফেন্ডার মাইকেল বক্সালের দিকে থুতু ছিটিয়ে নিষেধাজ্ঞা ও জরিমানার মুখে পড়েছিলেন রিয়েল সল্ট লেক ডিফেন্ডার ব্রায়ান ভেরা। এমন কোনো শাস্তির মুখোমুখি হতে পারেন হেক্টরও।

বিষয়:আরমান্দো ভিলারিয়ালএমএলএসমেসিযুক্তরাষ্ট্ররিয়েল সল্ট লেকলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…