চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বন্দুক হামলায় ৬ জন নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৩ পূর্বাহ্ণ ০৫, জুলাই ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের শিকাগোতে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের সময় বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৪ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরই মধ্যে সন্দেহভাজন হামলাকারী হিসেবে এক শ্বেতাঙ্গ তরুণের নাম পরিচয় প্রকাশ করেছে পুলিশ। হামলাকে ভয়ানক বলে দুঃখ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় সময় সোমবার সকালে শিকাগোর হাইল্যান্ড পার্ক শহরে কুচকাওয়াজের জন্য জড়ো হতে থাকেন হাজারো মানুষ। কুচকাওয়াজ শুরু হওয়া মাত্রই সন্দেহভাজন এক বন্দুকধারী আশপাশের কোন ভবনের ছাদ থেকে কুচকাওয়াজে অংশ নেওয়া লোকদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে তারা দিকবিদিক ছোটাছুটি শুরু করে। পরে ১০ মিনিটের মধ্যে বন্ধ করে দেয়া হয় কুচকাওয়াজ। ঘটনার পর থেকে গোটা এলাকা ঘিরে রেখে সন্দেহভাজনের খোঁজে অভিযানে নামে পুলিশ।

Banglabid

গোলাগুলির পর হাইল্যান্ড পার্কের বাসিন্দাদের নিরাপদে থাকতে বলেন নগর কর্তৃপক্ষ। আশপাশের এলাকাগুলোও লকডাউনের আওতায় এনে অভিযান চালান তারা। সমুদ্র সৈকত থেকে সরিয়ে নেয়া হয় লোকজনকে। বাতিল করা হয় কুচকাওয়াজ ও আতশবাজির বিভিন্ন অনুষ্ঠান।

এরই মধ্যে বন্দুকধারী এক তরুণ শ্বেতাঙ্গকে শনাক্ত করেছে পুলিশ। তার ছবিও প্রকাশ করেছে পুলিশ। স্থানীয় পুলিশ কমান্ডার জানিয়েছেন ওই তরুণের কাছে কাছে অস্ত্র আছে এবং তিনি বিপজ্জনক।

দুর্ঘটনার পর হোয়াইট হাউসে এক ভাষণে হামলাকে ভয়ানক বলে দুঃখ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন: তিনি জানেন অনেক আমেরিকান একটি বিভক্ত দেশ দেখতে চান। সেই বাস্তবতা নিয়ে তিনি গভীরভাবে চিন্তিত।

Reneta

জো বাইডেন আরও বলেন: তিনি বিশ্বাস করেন মার্কিনীরা যতটা বিভক্ত, তার চেয়েও বেশি ঐক্যবদ্ধ।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৬ জন নিহতজো বাইডেনবন্দুক হামলাযুক্তরাষ্ট্রস্বাধীনতা দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT