প্যারিস অলিম্পিকে দ্বাদশতম দিনের শুরুতে এবং মাঝামাঝি সময়ে পদকে শীর্ষস্থান ধরে রেখেছিল চীন। দিনের শেষে চীনকে টপকে তালিকায় শীর্ষে উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
দ্বাদশতম দিন শেষে ২৭টি স্বর্ণ, ৩৫টি রৌপ্য এবং ৩২টি ব্রোঞ্জ পদক তাদের। মোট ৯৪টি পদক নিয়ে সোনা এবং পদক সবমিলিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র। ২৫টি স্বর্ণ, ২৩ রৌপ্য এবং ১৭টি ব্রোঞ্জসহ মোট ৬৫ পদক নিয়ে দুইয়ে আছে চীন।
পদকে তৃতীয় স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। দেশটির মোট সোনার সংখ্যা ১৮টি, রৌপ্যের সংখ্যা ১২টি এবং ব্রোঞ্জ ১১টি। মোট ৪১টি পদক জিতেছে তারা। চতুর্থ স্থানে আছে স্বাগতিক ফ্রান্স, তারা অস্ট্রেলিয়ার চেয়ে বেশি পদক জিতলেও সোনার সংখ্যা কম থাকায় তালিকার চতুর্থ তারা। ১৩টি স্বর্ণ, ১৭ রৌপ্য এবং ২১টি ব্রোঞ্জ পদকসহ মোট ৫১টি পদক জিতেছে।
সোনার সংখ্যা সমান হলেও মোট পদকের পরিমাণ বেশি হওয়ায় তালিকার পঞ্চম স্থানে গ্রেট ব্রিটেন। মোট ১২টি করে স্বর্ণ জিতে এ স্থানে আছেন গ্রেট ব্রিটেন, সাউথ কোরিয়া এবং জাপান। তবে ১২টি স্বর্ণ, ১৭টি রৌপ্য এবং ২০ ব্রোঞ্জসহ মোট ৪৯টি পদক নিয়ে পঞ্চম তারা।
১২টি স্বর্ণ, ৮টি রৌপ্য এবং ৭টি ব্রোঞ্জসহ মোট ২৭টি পদক জিতেছে সাউথ কোরিয়া। ১২টি স্বর্ণ, ৬টি রৌপ্য এবং ১৩ ব্রোঞ্জসহ মোট ৩১টি পদক জিতেছে জাপান।







