চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্দা উঠল বিশ্বকাপের, টসে জিতে কানাডাকে ব্যাটে আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৬ পূর্বাহ্ণ ০২, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও মার্কিন ক্রিকেটাররা অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনেকটা সাদামাটা আয়োজনেই পর্দা উঠল টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২৪ আসরের। ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র ও কানাডা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আসর। উদ্বোধনী ম্যাচে টসে জিতে কানাডাকে আগে ব্যাটে পাঠিয়েছে সহ-আয়োজক দলটি। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় গড়াবে আসরের প্রথম ম্যাচের লড়াই।

জমকালো আয়োজনে আসর শুরু না হলেও ম্যাচের আগে ব্যান্ডদলের প্রদশর্নী হয়েছিল গ্র‌্যাান্ড পেইরি স্টেডিয়ামে। অবশ্য এবারের আসরে উদ্বোধনী অনুষ্ঠানও থাকছে। তবে সেটি এক ম্যাচ পর টেক্সাস থেকে ৩ হাজার ২০০ মাইলেরও বেশি দূরের শহর ওয়েস্ট ইন্ডিজের গায়ানায়। রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের আগে হবে উদ্বোধনী অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। যে কারণে যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচ হয়ে যাওয়ার পর ক্যারিবীয়ানদের মাটিতে হবে উদ্বোধনী অনুষ্ঠান। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় স্টেডিয়ামের গেট খুলবে। এর খানিক পরই শুরু হবে অনুষ্ঠান।

আকর্ষনীয় ও উত্তেজনাপূর্ণ ক্রিকেট উৎসব এক মাসব্যাপী চলবে। যুক্তরাষ্ট্রের টেক্সাস, ফ্লোরিডা, নিউ ইয়র্কের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বেশ কিছু ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচগুলো মাঠে গড়াবে। পাঁচটি করে দল নিয়ে চারটি গ্রুপ সাজানো হয়েছে। গ্রুপের সেরা দুই দল সুপার এইটে খেলবে।

প্রথমবারের মতো আইসিসির কোনো বড় ইভেন্টে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচ ক্যারিবীয়ান অঞ্চলে হবে। ২০ দলের টুর্নামেন্টে গ্রুপপর্বের ১৬টি ম্যাচ যুক্তরাষ্ট্রের মাটিতে গড়াবে। সুপার এইট পর্ব, সেমিফাইনাল এবং ফাইনালের ভেন্যু ওয়েস্ট ইন্ডিজ। ২৯ জুন বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে ফাইনাল দিয়ে বিশ্বকাপের পর্দা নামবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডা২৪টসটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪যুক্তরাষ্ট্র২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT