চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ করছে যুক্তরাষ্ট্র: ড্যানিয়েল রুন্ডে

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১১:২০ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
উখিয়ায় রোহিঙ্গা শিবিরের অসংখ্য ঝুপড়ি ঘর ও একটি বড় গাছ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

মিয়ানমারের গণতন্ত্র পুনরুদ্ধার ও রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানিয়েছেন সমৃদ্ধি ও উন্নয়ন সম্পর্কিত আমেরিকান প্রোগ্রাম প্রকল্পের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল এফ. রুন্ডে। তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে নানাভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সফররত ড্যানিয়েল এফ. রুন্ডে, তিনি সমৃদ্ধি ও উন্নয়ন সম্পর্কিত আমেরিকান প্রোগ্রাম প্রকল্পের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। জো বাইডেন প্রশাসনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এই আমেরিকান উন্নয়ন ব্যক্তিত্ব কক্সবাজারের স্থানীয় সম্প্রদায়ের বিভিন্ন পেশার মানুষের সাথে মতবিনিময় করেন।

বৃহস্পতিবার সকালে তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং তাদের সাথে কথা বলেন।

Banglabid

বিকেলে তিনি কক্সবাজারের গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি ও পেশাজীবীদের সাথে মতবিনিময় করেন। কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

এসময় ড্যানিয়েল এফ রুন্ডে বলেন, যুক্তরাষ্ট্র মিয়ানমারের রোহিঙ্গাদের মর্যাদা, তাদের অধিকারের প্রতিষ্ঠা হোক এটাই কামনা করে। কিন্তু মিয়ানমারে এখন গণতন্ত্র অনুপস্থিত।

তিনি জানান, যুক্তরাষ্ট্র মিয়ানমারের গণতন্ত্র পুনরুদ্ধার ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সব সময় কাজ করে আসছে এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে সব সময় রোহিঙ্গা সমস্যা তুলে ধরছে। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে নানাভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান চায়, এজন্য বিশ্ব সম্প্রদায়কে সাথে নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র।

Reneta

এসময় সাংবাদিকরা তার কাছে বার্মা অ্যাক্ট কবে এবং কিভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, নানান ধাপে বার্মা এ্যাক্ট বাস্তবায়ন হবে। পরে তিনি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন।

এর আগে কুতুপালংয়ের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, তার এলাকার স্থানীয় ৪০০ পরিবার রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বেড়ার ভেতর নানান ভোগান্তি কথা তুলে ধরেন এবং দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের তাগিদ দেন।

কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী তার দেয়া বক্তব্যে, প্রয়োজনে মিয়ানমারের অভ্যন্তরে সেইফ জোন স্থাপন করে রোহিঙ্গাদের নীজ দেশে ফেরত পাঠানোর আহবান জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারবাংলাদেশমিয়ানমারযুক্তরাষ্ট্ররোহিঙ্গারোহিঙ্গা সমস্যা সমাধান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জবি ছাত্রলীগের বিরুদ্ধে হকারদের থেকে চাঁদা তোলার অভিযোগ

পরবর্তী

ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহার চায় সম্পাদক পরিষদ

পরবর্তী
সম্পাদক পরিষদ লোগো, বাংলায় লেখা, সম্পাদক পরিষদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহার চায় সম্পাদক পরিষদ

মেট্রোরেল ট্রেন চলাচল করছে উঁচু রেলপথে, ঢাকা শহরের পাশে নদীর পাশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ এপ্রিল থেকে সকাল ৮টা-২টা মেট্রোরেল চলবে

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT