চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপহরণ ভেবে উবার চালককে গুলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ২৫, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

যুক্তরাষ্ট্রে একজন নারী তাকে অপহরণ করা হচ্ছে ভুল ভেবে তার উবার চালককে গুলি করেছেন। নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, শুক্রবার (১৬ জুন) টেক্সাসে এই ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, ৪৮ বছর বয়সী ফোবি কোপাস নামের ওই নারী তার ড্রাইভার ড্যানিয়েল পিয়েড্রা গার্সিয়াকে গুলি করেন। কারণ তিনি ভুলবশতঃ মনে করেন যে, তাকে মেক্সিকোতে অপহরণ করা হচ্ছে।

পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, কোপাসের বিরুদ্ধে গুরুতর শারীরিক আঘাতের অভিযোগ উঠেছে। তিনি এখন পুলিশি হেফাজতে আছেন। অন্যদিকে সেই উবার চালকের পরিবার জানিয়েছে, বুধবার তাকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নেয়া হয়েছে।

জানা গেছে,কোপাস যুক্তরাষ্ট্রের কেনটাকির বাসিন্দা। সেদিন তিনি টেক্সাসে তার প্রেমিকের সাথে দেখা করতে যাচ্ছিলেন। চলার পথে তিনি দেখতে পান তার গাড়ি মেক্সিকোর দিকে যাচ্ছে। কোপাসের ভাষ্যমতে, তিনি নিশ্চিত ছিলেন তাকে অপহরণ করে মেক্সিকো নিয়ে যাওয়া হচ্ছে।

এরপর তিনি তার ব্যাগ থেকে একটি পিস্তল বের করেন এবং ৫২ বছর বয়সী ড্রাইভারকে মাথার পিছনে এবং কব্জিতে গুলি করেন, যার ফলে গাড়িটি বিধ্বস্ত হয়। পুলিশকে ফোন করার আগে, কোপাস ঘটনার একটি ছবি তুলেছিলেন এবং তার প্রেমিকের কাছে পাঠিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, উবার চালক কোপাসকে অপহরণের চেষ্টা করেছিল বা তার পথ বদলেছিল, তদন্তে কোথাও এমন কিছু পাওয়া যায়নি। উবার চালকের স্ত্রীও সামাজিক মাধ্যমে একটি পোষ্টে লেখেন, ড্যানিয়েল শুধু উবার অ্যাপের ম্যাপ অনুসরণ করে গাড়ি চালাচ্ছিলেন।

Reneta

একটি স্থানীয় গণমাধ্যমে এই বিষয়ে কথা বলেছে উবার। উবার জানায়, এটি একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা। উবার প্ল্যাটফর্মে সহিংসতা সহ্য করা হয় না এবং যা ঘটেছে তা সম্পর্কে আমরা অবগত হওয়ার সাথে সাথেই চালককে তার ট্রিপ বন্ধ করতে বলেছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উবার চালকগুলিমার্কিন যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্রোয়েশিয়াকে সঙ্গী করে গ্রুপচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ১৬ বছর পর নকআউটে ঘানা

জুন ২৮, ২০২৬

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT