চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অগ্রগতি না হলে ইউক্রেন ইস্যু থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩০ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০২৫
আন্তর্জাতিক
A A
মার্কো রুবিও ইউক্রেন ইস্যু নিয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির সম্ভাব্যতা নিয়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে, যুক্তরাষ্ট্র সতর্ক করেছে যে শীঘ্রই কোনো দৃশ্যমান অগ্রগতি না হলে তারা শান্তি আলোচনায় তাদের মধ্যস্থতা প্রচেষ্টা থেকে সরে আসবে। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই বার্তা দেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের উদ্দেশে বলেন রুবিও বলেন, আমরা সপ্তাহ বা মাস ধরে এই প্রচেষ্টা চালিয়ে যেতে পারি না। আগামী কয়েক দিনের মধ্যেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে, বাস্তবিক অর্থে এই আলোচনা সম্ভব কি না। যদি না হয়, আমরা অন্য অগ্রাধিকারে মনোযোগ দিব।

২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার ইউক্রেন আগ্রাসনের পর থেকে যুদ্ধবিরতির লক্ষ্যে বেশ কয়েকটি আলোচনা উদ্যোগ নেওয়া হলেও কার্যকর সমাধান আজও অধরা। ওয়াশিংটন এই ব্যর্থতার জন্য রাশিয়া ও ইউক্রেন—উভয় পক্ষকেই দায়ী করছে।

প্রেসিডেন্ট ট্রাম্প পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি ক্ষমতায় ফিরেই প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই যুদ্ধ বন্ধ করবেন। তবে তার প্রশাসনের শান্তি প্রচেষ্টা এখন পর্যন্ত দৃশ্যমান সফলতা অর্জন করেনি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে জানান, যে আলোচনা চলছে তা বেশ কঠিন। তবে রাশিয়া শান্তিপূর্ণ মীমাংসার পক্ষে এবং সংলাপের জন্য উন্মুক্ত।

এদিকে, যুদ্ধ চলাকালে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় শুক্রবার ইউক্রেনে দুইজন নিহত হওয়ার খবর জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একইদিন রোমে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, তিনি যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে আশাবাদী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনমার্কো রুবিওযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT