বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে ভিসার শর্ত ভাঙলে আজীবন প্রবেশে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রে ভিসার শর্ত ভাঙলে আজীবন প্রবেশে নিষেধাজ্ঞা

ভিসা বা অবস্থানের অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করলে দেশে ফেরত পাঠানোর পাশাপাশি ভবিষ্যতে দেশটিতে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন বিদেশি নাগরিকেরা। এই বিষয়ে বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দূতাবাসের ভেরিফায়েড পেজে প্রকাশিত এক বার্তায় বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থানের জন্য নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশটি থেকে বহিষ্কার করা হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রেও স্থায়ী নিষেধাজ্ঞা আরোপের ঝুঁকি রয়েছে।

এর আগে গত ৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম ও শর্ত মেনে চলার বিষয়ে আবেদনকারীদের সতর্ক করেছিল মার্কিন দূতাবাস। ওই বার্তায় জানানো হয়, ভিসার শর্ত যথাযথভাবে অনুসরণ করা হবে। এই বিষয়ে কনস্যুলার কর্মকর্তারা সন্তুষ্ট না হলে আবেদন প্রত্যাখ্যান করতে পারেন।

দূতাবাসের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব সম্পূর্ণভাবে আবেদনকারীর নিজের। তাই যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে ভিসার শর্ত সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া এবং দেশটিতে অবস্থানের অনুমোদিত সময়সীমা মেনে চলা জরুরি।

এছাড়া নির্ধারিত মেয়াদের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করার বিষয়েও নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।

বিষয়:নিষেধাজ্ঞা ভিসা মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…