চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেবাননে শান্তিরক্ষী বাহিনীর ওপর গুলি না চালাতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫০ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের ওপর গুলি না চালাতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।  মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে দুটি হামলার ঘটনা ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই আহ্বান জানান।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (১১ অক্টোবর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন জানান, দুটি ঘটনার পর লেবাননে হিজবুল্লাহর সাথে সংঘর্ষের সময় জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর গুলি চালানো বন্ধ করার জন্য ইসরায়েলকে ইতিবাচকভাবে আহ্বান জানিয়েছেন তিনি।

ইসরায়েল সীমান্তবর্তী লেবাননের দক্ষিণাঞ্চলে নাকোরা এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষী মিশন ইউনিফিলের মূল ঘাঁটির একটি ওয়াচ টাওয়ারে ট্যাংক থেকে গতকাল গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এতে দুই শান্তিরক্ষী আহত হন। বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা দুজনই শ্রীলঙ্কার নাগরিক।

এর আগে গত বৃহস্পতিবারও ওই সদর দপ্তরে ইসরায়েলি ট্যাংক থেকে গুলি চালানো হলে দুই শান্তিরক্ষী ওয়াচ টাওয়ার থেকে পড়ে আহত হয়েছিলেন। এ সময় তাদের নিরাপত্তা ক্যামেরা লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবে গুলি চালিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। আহত ওই দুইজন শান্তিরক্ষী ইন্দোনেশিয়ার নাগরিক।

হামলার তীব্র নিন্দা জানিয়েছে শ্রীলঙ্কা। ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে একটি যৌথ বিবৃতি জারি করেছে ফ্রান্স, ইতালি এবং স্পেনের নেতারা। তবে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, আহত ওই দুই শান্তিরক্ষী হিজবুল্লাহর সঙ্গে জড়িত। ঘটনাটির সর্বোচ্চ পর্যায়ে তদন্ত করার আশ্বাস দিয়েছে তারা।

জাতিসংঘের শান্তিরক্ষা প্রধান জ্যাঁ-পিয়ের ল্যাক্রোইক্স বলেছেন, দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর সরাসরি গুলি চালানো হয়েছে। আমাদের একটি টাওয়ারে আগুন লেগেছে এবং একটি স্থানের ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইসরায়েলযুক্তরাষ্ট্রলেবানন
শেয়ারTweetPin

সর্বশেষ

আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা

মে ৫, ২০২৬

শেষ পর্যন্ত হেরেই গেলেন নায়ক সোহম

মে ৫, ২০২৬

ছেলে বিজয়ের ঐতিহাসিক সাফল্য, যা বলছেন বাবা-মা

মে ৫, ২০২৬

‘বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশার সময় দেবেন’

মে ৪, ২০২৬

ম্যানসিটিতে ছুটির দিনেও কাজ করতে আসেন গার্দিওলা

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT