বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়ার সাক্ষাত আজ

প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়ার সাক্ষাতের ছবি, দুই নেত্রী হাসিমুখে সাক্ষাৎ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী ও উজরা জেয়ার মধ্যে সাক্ষাতের ছবি, দুই নেত্রী হাসিমুখে সাক্ষাৎ করছেন, বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার বাংলাদেশ সফরের তৃতীয় দিনে আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এছাড়াও আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গেও আজ উজরা জেয়ার সৌজন্য সাক্ষাৎ হতে পারে।

তিনি আজ পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে মধ্যাহ্নভোজ সভায় অংশ নেবেন।

এর বাইরে মার্কিন দলটি সুশীল সমাজের প্রতিনিধি, শ্রমিক নেতাসহ আরও কয়েকজনের সঙ্গে নিজস্ব ব্যবস্থাপনায় সাক্ষাৎ করার কথা রয়েছে।

প্রতিনিধি দলটি চার দিনের সফরে মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় নিয়ে ঢাকায় এসে পৌঁছায়। প্রতিনিধি দলে রয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার এশিয়া দপ্তরের উপ-সহকারী প্রশাসক অঞ্জলী কৌর।

বিষয়:উজরা জেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…