চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ‘ন্যায্য ও টেকসই’ অবসান চায় যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০০ পূর্বাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার তিন বছরের যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র একটি ‘ন্যায্য’ ও ‘টেকসই’ সমাধান নিয়ে কাজ করছে। তিনি বলেন, তবে শান্তি অর্জনের জন্য মস্কো ও কিয়েভ উভয়কেই ছাড় দিতে হবে।

ভয়েস অব আমেরিকা জানিয়েছে, যুদ্ধ অবসান এবং ওয়াশিংটন-মস্কো বিরোধপূর্ণ সম্পর্কের উন্নতির প্রথম প্রচেষ্টায় তিনি এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা সৌদি আরবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং তার সহযোগীদের সাথে কয়েক ঘণ্টাব্যাপী বৈঠক করেন। এরপর রুবিও তার মূল্যায়ন প্রকাশ করেন।

রুবিও বলেন, তিনি ‘নিশ্চিত’ যে যুদ্ধ শেষ করতে মস্কো ‘গুরুতর পদক্ষেপ’ গ্রহণ করতে ইচ্ছুক। তিন বছর আগে রাশিয়া ইউক্রেনের ওপর পূর্ণ মাত্রায় আগ্রাসন চালানোর মধ্যে দিয়ে এই যুদ্ধ শুরু করেছিল।

ল্যাভরভ একই ভাবে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমরা শুধু একে অপরের কথা শুনছিলাম না, আমরা একে অপরের বক্তব্য শুনতে পেরেছি। আমার ধারণা, আমেরিকানরা আমাদের অবস্থান ভালভাবে বুঝতে শুরু করেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ এই লড়াইয়ে ইউক্রেনের বেসামরিক নাগরিকসহ হাজার হাজার রুশ ও ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া “যত দ্রুত সম্ভব ইউক্রেনে সংঘাত অবসানের পথে কাজ করতে সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের দল নিয়োগে” সম্মত হয়েছে। ব্রুস এই বৈঠককে শান্তির দিকে ‘একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন।

Reneta

রুবিও বলেন, যুদ্ধ বন্ধে ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলোকে আলোচনায় যুক্ত করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাষ্ট্ররাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিবির অভিযানে গ্রেপ্তার 'হানিট্র‍্যাপ' এর একটি চক্র

ডিবির অভিযানে গ্রেপ্তার ‘হানিট্র‍্যাপ’ চক্র

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ব্রাজিলের হারে কুষ্টিয়ায় নিজেকে শেষ করে দিলেন সমর্থক

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নিখোঁজের ২০ দিন পর উঠানের নিচ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ গ্রেপ্তার ২

জুলাই ৬, ২০২৬
যুদ্ধবিদ্ধস্ত গাজা উপত্যকা

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা দিলো হামাস

জুলাই ৬, ২০২৬

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোন বাধা নেই: রুমিন ফারহানা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT