রাজনীতি

তারেক রহমানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

তারেক রহমানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

আজ শুক্রবার ১৩ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে তিনি বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান।

গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ইতোমধ্যে ঘোষণা করছে নির্বাচন কমিশন। ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল অনুযায়ী, বিএনপি জোট ২১২, জামায়াত জোট ৭৭ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি এবং স্বতন্ত্র প্রার্থী তিনটি আসনে জয়ী হয়েছে।

জয়ী দল হিসেবে বিএনপি ও চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে রুবিও লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলের নেতা তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন।’

রুবিও লেখেন, ‘এই অঞ্চলের সমৃদ্ধি এবং নিরাপত্তা কার্যক্রম এগিয়ে নিতে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অধীর আগ্রহে অপেক্ষা করছে।’

বিষয়:জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ তারেক রহমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…