চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২ দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৯ পূর্বাহ্ণ ০৫, জুন ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
অভিনেতা ও রাজনীতিবিদ ডোনাল্ড ট্রাম্পের ছবি, তিনি একটি কক্ষে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১২টি দেশের নাগরিকদের ওপর পূর্ণাঙ্গ ভ্রমণ নিষেধাজ্ঞা এবং আরও ৭টি দেশের ক্ষেত্রে আংশিক নিষেধাজ্ঞা জারি করেছেন। জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, নিরক্ষীয় গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন, এই ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ “সম্পূর্ণভাবে সীমাবদ্ধ এবং সীমিত” করা হয়েছে।

এছাড়া বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলার নাগরিকদের ক্ষেত্রে আংশিকভাবে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। উল্লেখযোগ্যভাবে, ১৯টি দেশের মধ্যে ১০টিই আফ্রিকান রাষ্ট্র।

নিষেধাজ্ঞাগুলো অভিবাসী ও অ-অভিবাসী—উভয় শ্রেণির ভিসাধারীদের ওপর প্রযোজ্য হলেও কিছু ব্যতিক্রম রাখা হয়েছে। যেমন, বৈধ স্থায়ী বাসিন্দা, বিদ্যমান বৈধ ভিসাধারী, নির্দিষ্ট ভিসা বিভাগ এবং মার্কিন জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ব্যক্তি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন।

ঘোষণায় ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট হিসেবে, আমার দায়িত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা। যে দেশগুলো তথ্য বিনিময় ও পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে সহযোগিতায় আগ্রহী, তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যাবে। বলা হয়েছে, কিছু দেশের নাগরিক ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও যুক্তরাষ্ট্রে অবস্থান করেন, যা অভিবাসন ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ওপর চাপ সৃষ্টি করে এবং নিরাপত্তা ঝুঁকি বাড়ায়।

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদেও সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, যা ২০১৮ সালে সুপ্রিম কোর্টে বহাল থাকে। তবে জো বাইডেন ২০২১ সালে প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হওয়ার পর সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিষেধাজ্ঞাযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT