যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কঠোর অবরোধ এড়িয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি বিশাল তেলের ট্যাংকার| জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘ট্যাংকার ট্র্যাকারস ডটকম’ এ তথ্য নিশ্চিত করেছে| লেবাননসহ ইরানে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার একটি শান্তি প্রস্তাব দিয়েছে ইরান| ইরানের প্রস্তাব শিগগিরই পর্যালোচনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| ইরানের তেল কেনার অভিযোগে চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র| সাথে সাথে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং|







