চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২১ অপরাহ্ণ ০৫, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের রিপাবলিকানদের মধ্যে অভ্যন্তরীণ উদ্বেগ বাড়ছে। দলটির অনেক আইনপ্রণেতা আশঙ্কা করছেন, এই ইস্যু আসন্ন মধ্যবর্তী নির্বাচনে তাদের জন্য ক্ষতির কারণ হতে পারে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া পোস্টে ইরানকে সতর্ক করে বলেন, আজ রাতেই একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে। এই মন্তব্য প্রকাশ্যে খুব বেশি প্রতিক্রিয়া না পেলেও, দলটির ভেতরে তা নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।

জানা গেছে, কংগ্রেসের ‘মেইন স্ট্রিট ককাস’এর সদস্যদের একটি বড় গ্রুপ চ্যাটে এ বিষয়ে আলোচনা হয়। প্রায় ১০০ জন রিপাবলিকান আইনপ্রণেতার এই ফোরামে ট্রাম্পের বক্তব্য নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেন।

Banglabid

এই আলোচনার সঙ্গে সরাসরি অবগত তিনজন হাউস রিপাবলিকানের মতে, একজন আইনপ্রণেতা প্রশ্ন তুলেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য ব্যয়বহুল যুদ্ধকে যারা সমর্থন করছেন, তাদের জন্য প্রেসিডেন্টের এমন মন্তব্য কতটা সহায়ক। তিনি অভিযোগ করেন, ট্রাম্পের বক্তব্য দলটির রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করার বদলে বরং ক্ষতিগ্রস্ত করছে।

মঙ্গলবার (৫ মে) এনবিসি নিউজ কে এক হাউস রিপাবলিকান বলেন, লোকজন ক্ষুব্ধ ছিল।

আরেকজন আইনপ্রণেতা বলেন, ভোটাররা মূলত নিজেদের অর্থনৈতিক অবস্থার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন। গ্যাসের দাম কমানো না গেলে ইরান ইস্যু বড় রাজনৈতিক সমস্যা হয়ে দাঁড়াতে পারে বলে মন্তব্য করেন তিনি।

Reneta

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং সম্ভাব্য সামরিক সংঘাত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যখন অর্থনীতি ও জ্বালানি মূল্য ভোটারদের প্রধান বিবেচ্য বিষয় হয়ে উঠেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান যুদ্ধ ২০২৬ডোনাল্ড ট্রাম্পমার্কিন প্রেসিডেন্টযুক্তরাষ্ট্রের রিপাবলিকানযুদ্ধ পরিস্থিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিনেত্রী রিধিকার ঝুলন্ত লাশ উদ্ধার, যা বলছে পুলিশ

আগস্ট ১৫, ২০২৬

কুমিল্লায় নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

আগস্ট ১৫, ২০২৬

‘শর্মিলাই আমাদের ইসলাম শিখিয়েছেন, হিন্দু ধর্মের চর্চা হতো না’

আগস্ট ১৫, ২০২৬

বার্সা থেকে পিএসজিতে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের গোলদাতা তরেস

আগস্ট ১৫, ২০২৬

আইয়ুব বাচ্চুর জন্মদিনে ২০ গানে ‘উত্তরাধিকার’

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT