হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টেনেটুনে ১৭২ জ্যোতিদের
তৃতীয় ওয়ানডে

অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুটিতে হেরে ২-০তে পিছিয়ে আছে বাংলাদেশ। শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই টিম টাইগ্রেসের। আগে ব্যাটে নেমে শারমিন আক্তার এবং স্বর্ণা আক্তারের ফিফটিতে টেনেটুনে ১৭২ রানে যেতে পেরেছে দলটি।
ব্রিসবেনে অ্যালান বোর্ডার ফিল্ডে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান স্বাগতিক অধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রা। ৪৯.৫ ওভারে ১৭২ রানে অলআউট হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
ওপেনার মুর্শিদা খাতুন ১, শারমিন সুলতানা ৬ রানে ফেরেন। শারমিন আক্তার ৯৩ বলে ৫০ করেন। জ্যোতি কেবল ৩ রানে আউট হন। স্বর্ণা ৭১ বলে ৫১ করেন। রাবেয়া খান ১৩ এবং দিশা বিশ্বাস অপরাজিত ১৩ রান দেন।
অজিদের হয়ে মেগান শুট নেন ৪ উইকেট। ২টি করেন উইকেট নেন অ্যাশলে গার্ডনার এবং অ্যানাবেল সাদারল্যান্ড। ১টি করে উইকেট নেন এসলি প্যারি ও অ্যালানা কিং।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…


