ফুটবল

ইউরোপসেরা দলকে হারাতে সিটি কোচের ‘নিখুঁত পরিকল্পনা’

ইউরোপসেরা দলকে হারাতে সিটি কোচের ‘নিখুঁত পরিকল্পনা’

রাতে চ্যাম্পিয়ন্স লিগে হাইভোল্টেজ ম্যাচে নামবে ম্যানচেস্টার সিটি ও পিএসজি। পরপর দুআসরের চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলা কঠিন মনে করছেন সিটি কোচ এনজো মারেস্কা। ম্যাচের আগে নিখুঁত পরিকল্পনা সাজাচ্ছেন। প্রিমিয়ার লিগে আর্থিক নিয়ম ভঙ্গে দোষী হওয়া নিয়ে খেলোড়াড়দের মাঝে কোন দুশ্চিন্তা নেই, বলেছেন তিনি।

বুধবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগে নামবে ম্যানসিটি ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। ম্যাচের আগে দলের কথা তুলে ধরেছেন মারেস্কা। প্রিমিয়ার লিগে আর্থিক নিয়ম ভঙ্গের দোষী হওয়ার বিষয়টি দলে প্রভাব ফেলবে না বলেছেন। দলটি প্রস্তুত কঠিন পরীক্ষার জন্যও।

মারেস্কা বলেছেন, ‘ম্যাচের পরিকল্পনা এবং প্রতিদিনের অনুশীলনের বিষয়গুলো নিয়ে প্রচুর দুশ্চিন্তা করি। বাইরের বিষয়গুলো আমাদের সামলে নিতে হয়। পরিস্থিতি কত গুরুতর তা আমরা জানি, একইসঙ্গে এবিষয়ে আমাদের কিছু করার নেই। মাঠের ভেতর আমাদের কিছু করার সুযোগ আছে, তাই সেখানে মনোযোগ দিতে পছন্দ করি।’

দলের সার্বিক পরিস্থিতি নিয়ে সিটি কোচ বলেছেন, ‘নিঃসন্দেহে অনেক কিছুতে উন্নতি করতে হবে। আক্রমণ বা রক্ষণ, যেভাবেই খেলি না কেন, উন্নতির প্রয়োজন আছে তাতে সন্দেহ নেই। যাত্রা শুরুর দিকটা বিবেচনা করলে দেখা যায়, আমরা টানা ৭/৮টি ম্যাচ জিতেছি, যার প্রতিটি ছিল ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে। আমার কাছে খেলোয়াড়দের প্রতিদিনের অগ্রগতি সবচেয়ে বেশি আনন্দ দেয়।’

চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের সাথে খেলা প্রসঙ্গে মারেস্কা বলেছেন, ‘আমাদের নিখুঁত পারফরম্যান্স উপহার দিতে হবে, কারণ তারা ইউরোপের সেরা দল। তারা গত দুটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। সেরা খেলা খেলতে হবে। নিজেদের সর্বোচ্চ দিয়ে খেলতে পারলে আমরা তাদের হারিয়ে আনন্দিত হতে পারব।’

বিষয়:ইতিহাদ স্টেডিয়াম এনজো মারেস্কা চ্যাম্পিয়ন্স লিগ পিএসজি ম্যানচেস্টার সিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…