বাংলাদেশ

নির্বাচন পরিস্থিতি দেখতে ঢাকায় আসছেন ৬ মার্কিন পর্যবেক্ষক

বাংলাদেশে মার্কিন পর্যবেক্ষকের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন মার্কিন পর্যবেক্ষক বাংলাদেশে নির্বাচন পরিস্থিতি নিয়ে কথা বলছেন, পেছনে মার্কিন পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য আগামী ৭ অক্টোবর একটি পর্যবেক্ষক দল ঢাকায় আসছেন উল্লেখ করে মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে প্রতিনিধি দলটি ৭ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন এবং এতে ছয়জন প্রতিনিধি ও সহায়তা কর্মী থাকবেন।’

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ঢাকাস্থ আমেরিকান সেন্টারে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।

ব্রায়ান শিলার বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য এনডিআই-এর ঘোষণাপত্রের নীতিমালা অনুযায়ী মিশনটি পরিচালিত হবে।

তিনি বলেন, মিশনটি বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক পর্যবেক্ষক, নারী ও যুব দলসহ সুশীল সমাজের সংগঠন, বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা এবং বিদেশি কূটনৈতিক মিশনগুলোর সাথে বৈঠক করবে। সফর শেষে, দলটি ইতিবাচক ধারার পাশাপাশি উদ্বেগের ক্ষেত্রগুলোকে চিহ্নিত ও বাস্তবসম্মত সুপারিশ প্রদান করে একটি গণ বিবৃতি দেবে।

মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)-এর স্বাধীন ও নিরপেক্ষ যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম)-এর প্রাথমিক ভূমিকা হচ্ছে নির্বাচন প্রস্তুতি ও নিবাচনী প্রেক্ষাপটে স্বাধীন ও নিরপেক্ষ তথ্য প্রদান এবং নির্বাচনের দিন সীমিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠাবে কিনা তা নির্ধারণ।

বিষয়:আগামী জাতীয় নির্বাচন নির্বাচন পরিস্থিতি যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…