অর্থনীতি

বাংলাদেশকে জিএসপি সুবিধা দেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ইতিবাচক: বাণিজ্য উপদেষ্টা

বাংলাদেশের জিএসপি সুবিধা নিয়ে আলোচনা করছেন বাণিজ্য উপদেষ্টা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশের জিএসপি সুবিধা নিয়ে আলোচনা করছেন, বৈঠকে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশকে জিএসপি সুবিধা দেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের মনোভাব ইতিবাচক বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। কর্ম পরিবেশ উন্নয়নের শর্ত দিয়ে, ২০১৩ সালে এই বাণিজ্যিক সুবিধা বাতিল করে মার্কিন প্রশাসন।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সভা শেষে এ তথ্য জানান তিনি।

সরকারের এই উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে। গেল অর্থবছরে রপ্তানি আয় এর আগের বছরের চেয়ে ১২ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

বৈঠকে আগামী বছরের জানুয়ারিতেই বাণিজ্য মেলা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, জিএসপি হচ্ছে বিশ্বের ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোকে ইউরোপের বাজারে রপ্তানি সহায়তা দেয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য নীতি। এর মাধ্যমে সুবিধাপ্রাপ্ত দেশগুলোকে ইউরোপের বাজারে পণ্য আমদানি-রপ্তানির শুল্ক মওকুফ বা কমানো হয়।

বিষয়:জিএসপি সুবিধা যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…