চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউএস ওপেন: প্রথম রাউন্ডে জিতলেন আলকারাজ-মেদভেদেভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৭ পূর্বাহ্ণ ৩০, আগস্ট ২০২৩
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনের প্রথম রাউন্ডে ছেলেদের এককে প্রত্যাশিত জয় পেয়েছেন কার্লোস আলকারাজ ও দানিল মেদভেদেভ। জয়ের মুখ দেখেছেন আন্দ্রে রুবলেভ ও আলেকজান্ডার জেভেরেভ।

আর্থার অ্যাশে স্টেডিয়ামে মঙ্গলবার জার্মানির ডমিনিক কোয়েফারকে প্রথম সেটে ৬-২ ব্যবধানে সহজে হারান আলকারাজ। দ্বিতীয় সেটে ৩-২ ব্যবধানে এগিয়ে ছিলেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষ বাছাই স্পেনিয়ার্ড। এসময় চোটে পড়েন কোয়েফার। তিনি আর খেলা চালিয়ে যেতে না পারায় আলকারাজ দ্বিতীয় রাউন্ডের টিকিট পান।

হাঙ্গেরির আটিলা বালাজকে উড়িয়ে দেন মেদভেদেভ। তিন সেটে যথাক্রমে ৬-১,৬-১ ও ৬-০ ব্যবধানে জয় পান র‍্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা রুশ তারকা। র‍্যাঙ্কিংয়ের ছয়ে থাকা হাঙ্গেরির ইয়ান্নিক সিন্নার জিতেছেন ৬-৩, ৬-১ ও ৬-১ ব্যবধানে, প্রতিপক্ষ ছিলেন জার্মানির ইয়ানিক হ্যানফম্যান।

ফ্রান্সের আর্থার ক্যাজাক্সের বিপক্ষে ৬-৪, ৭-৬ (৭-৫) ও ৬-১ ব্যবধানে জিতে পরের রাউন্ডে পা দিয়েছেন রাশিয়ার আন্দ্রে রুবলেভ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার আলেক্সান্ডার ভুকিচকে তিন সেটেই ৬-৪ ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডে উঠেছেন র‍্যাঙ্কিংয়ের ১২ নম্বরে থাকা জার্মান তারকা জেভেরেভ।

ব্রিটিশ তারকা অ্যান্ডি মারেও পেয়েছেন জয়ের দেখা। ফ্রান্সের কোরেন্টিন মাউটেটকে ৬-২, ৭-৫ ও ৬-৩ ব্যবধানে হারিয়েছেন।

মেয়েদের এককে বেলজিয়ামের মেরিনা জেনেভস্কাকে ৬-৩ ও ৬-২ ব্যবধানে হারিয়েছেন দ্বিতীয় বাছাই বেলারুশের আরিনা সাবালেঙ্কা। চলতি বছর তিনি অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছিলেন। তিউনিসিয়ার উনস জাবেউরও পেয়েছেন জয়। র‍্যাঙ্কিংয়ের পাঁচে থাকা তিউনিশিয়ার তারকা কলম্বিয়ার ক্যামিলা ওসোরিওকে ৭-৫ ও ৭-৬(৭-৪) ব্যবধানে হারান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলকারাজইউএস ওপেনমেদভেদেভলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্সের শুনানি দ্রুত হবে: অ্যাটর্নি জেনারেল

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিসিবি নির্বাচন ও বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ উপলক্ষে মিরপুরে সড়ক বন্ধ

জুন ৭, ২০২৬

কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্ট রামিসার বাবা

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

”সরকারের ১০০ দিন আশাব্যঞ্জক হলেও সুশাসন উদ্বেগজনক”

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT