যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: কোথাও কোথাও ভোটগ্রহণ শেষ
গণনা শুরু

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে ইন্ডিয়ানা ও কেন্টাকি অঙ্গরাজ্যের কয়েকটি এলাকায়। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা) অঙ্গরাজ্য দুটির পূর্বাঞ্চলের ভোটকেন্দ্রগুলো বন্ধের মধ্য দিয়ে মূল ভূখণ্ডে নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়।
এর আগে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের বাইরে গুয়ামে স্থানীয় সময় ভোর ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। তবে ইন্ডিয়ানা ও কেন্টাকির অন্যান্য এলাকায় ভোট চলবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত।
আগামী কয়েক ঘণ্টায় অন্য অঙ্গরাজ্যগুলোর ভোটকেন্দ্রও বন্ধ হবে এবং ফল আসতে শুরু করবে।
ভোটের সময়সূচি অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ভোটগ্রহণ শেষ হবে ফ্লোরিডার ফ্লোরিডার বেশির ভাগ অংশে।
জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা, ভারমন্ট, ভার্জিনিয়া এবং ইন্ডিয়ানা ও কেন্টাকির বাকি অংশ ও নিউ হ্যাম্পশায়ারের বেশির ভাগ অংশেও এ সময় ভোটগ্রহণ শেষ হবে।
এরপর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শেষ হবে নর্থ ক্যারোলাইনা, ওহাইও ও ওয়েস্ট ভার্জিনিয়ায়।





