চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে সামরিক সহায়তা প্রদানে যুক্তরাষ্ট্রের বার্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১২ পূর্বাহ্ণ ২৭, মার্চ ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে সহায়তা দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডেপুটি কমান্ডিং জেনারেল জোয়েল পি বাংলাদেশ সফর করেছেন। সফরকালে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে বৈঠক করেছেন তিনি।

সামরিক সহায়তা প্রদানের বিষয়ে মার্কিন দূতাবাস থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়, দুদিনের ২৪ ও ২৫ মার্চ (সোম ও মঙ্গলবার) ঢাকা সফরকালে লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

বিবৃতিতে বলা হয়, দুদিনের বাংলাদেশ সফরকালে লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার প্রতি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দীর্ঘদিনের দৃঢ়সম্পর্ক অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি পারস্পরিক নিরাপত্তা স্বার্থ ও চলমান সহযোগিতার বিষয়গুলোও তুলে ধরেছেন।

এতে বলা হয়, আলোচনায় যৌথ নিরাপত্তা স্বার্থ ও চলমান সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এর মধ্যে রয়েছে দেশীয় নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনীর চলমান সহযোগিতার স্বীকৃতি। বিশেষ করে দুর্যোগ মোকাবিলার মতো জটিল পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদান।

এতে আরও বলা হয়, বাংলাদেশের প্রধান সামরিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্র কীভাবে সহযোগিতা করতে পারে, সেসব বিষয় উঠে এসেছে। চলতি বছরের গ্রীষ্মে অনুষ্ঠেয় ‘টাইগার লাইটনিং’ মহড়া নিয়েও কথা হয়েছে। বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের তৈরি সরঞ্জাম ক্রয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

Reneta

বিবৃতিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশের সামরিক বাহিনীর পেশাদারির প্রশংসা করেন জোয়েল। এছাড়াও বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পেশাদার সামরিক বাহিনীর গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: যুক্তরাষ্ট্রসামরিক সহায়তা
শেয়ারTweetPin

সর্বশেষ

তথ্যমন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এপ্রিল ২৬, ২০২৬
দারাজে পে-ডে ক্যাম্পেইনে কিনুন এই আকর্ষণীয় ৪টি পণ্য

দারাজে পে-ডে ক্যাম্পেইনে আকর্ষণীয় বিভিন্ন পণ্য কেনার সুযোগ

এপ্রিল ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনের ফলাফল নিয়ে যে শঙ্কার কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

এপ্রিল ২৬, ২০২৬

জরুরি সেবায় জ্বালানি তেলের সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৬, ২০২৬

জয়েই চোখ, বাংলাদেশ অভিষেক করাতে পারে দুজনকে

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT