আন্তর্জাতিক

ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র

Iran flag flying over industrial refinery site with pipes and smokestacks. Channel i News - চ্যানেল আই নিউজ

Iran flag flying over an industrial refinery with pipes and smokestacks in the background. Channel i News – চ্যানেল আই নিউজ

ইরানের তেল বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আজ সোমবার এ কথা জানিয়েছেন। ৬০ দিনের জন্য এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার পর আজ এ ঘোষণা এল। গতকাল রোববার সুইজারল্যান্ডের বার্গেনস্টকে দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন। সেই আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও জানিয়েছেন মার্কিন মন্ত্রী স্কট বেসেন্ট।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া আজ সোমবার দেওয়া এক পোস্টে মার্কিন মন্ত্রী বেসেন্ট লিখেছেন, ‘ইরান হরমুজ প্রণালিতে অবাধ ও উন্মুক্ত চলাচলের সুবিধা দিতে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের ইরানে প্রবেশের অনুমতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। তাই মার্কিন অর্থ বিভাগ ইরানি তেলের উৎপাদন, সরবরাহ এবং বিক্রির অনুমোদন দিয়ে সাময়িক ৬০ দিনের সাধারণ লাইসেন্স ইস্যু করেছে।’

এই লাইন্সেসের অর্থ হলো ইরান আগামী ২১ আগস্ট রাত ১২টা ১ মিনিট পর্যন্ত যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রায় প্রতিটি দেশে কোনো নিষেধাজ্ঞা ছাড়াই তেল বিক্রি ও সরবরাহ করতে পারবে।

বিষয়:ইরান ইরান যুদ্ধ ২০২৬ তেল নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…