চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন ড্রোন হামলায় আল কায়েদা নেতা জাওয়াহিরি নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৮ পূর্বাহ্ণ ০২, আগস্ট ২০২২
আন্তর্জাতিক
A A
Ayman al-Zawahiri

আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরি নিহত হয়েছেন। আফগানিস্তানের রাজধানী কাবুলে সিআইএ’র সন্ত্রাসবাদবিরোধী এক অভিযানে জাওয়াহারিকে হত্যার কথা নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের তথ্যমতে, আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বাড়িতে বাস করছিলেন আল-কায়েদা প্রধান আয়মান আয়মান আল-জাওয়াহিরি। বাসার বারান্দায় জাওয়াহিরির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় সিআইএ। ড্রোন থেকে দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সে সময় পরিবারের অন্য সদস্যরা বাড়িটিতে উপস্থিত থাকলেও শুধুমাত্র জাওয়াহিরি নিহত হন বলে দাবি করেছেন মার্কিন গোয়েন্দারা।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, চলতি বছরের শুরুতে জাওয়াহিরির অবস্থান সম্পর্কে নিশ্চিত হন তারা। এরপর কয়েক মাস ধরে গতিবিধি পর্যবেক্ষণে রাখা হয়।

হোয়াইট হাউস দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র আবারও দেখিয়েছে, যতো সময়ই লাগুক, যেখানেই পালিয়ে থাকুক না কেন, যুক্তরাষ্ট্র তার শত্রুদের নিশ্চিহ্ন করবেই। তার আশা, জাওয়াহিরির মৃত্যুতে নাইন ইলেভেন হামলায় নিহতদের পরিবারগুলো শান্তি পাবে।

জাওয়াহিরিকে হত্যার মাধ্যমে যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ নির্মূলের কথা বললেও বিবিসিকে এক তালেবান মুখপাত্র বলেছেন, আফগানিস্তানে অনুপ্রবেশ করে এই অভিযান আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

৭১ বছর বয়সী আয়মান আল-জাওয়াহিরি একসময় পেশায় চোখের সার্জন ছিলেন। ২০১১ সালে ওসামা বিন লাদেনের মৃত্যুর পর আল-কায়েদা’র নেতৃত্বে আসেন। লাদেনের সাথে মিলে জাওয়াহিরির বিরুদ্ধে নাইন-ইলেভেন হামলা পরিকল্পনার অভিযোগ রয়েছে। ২০০০ সালের অক্টোবরে মার্কিন রণতরী ইউএসএস কোলে আত্মঘাতী হামলায় ১৭ নাবিকের মৃত্যুর জন্যও তাকে দায়ি করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়মান আল জাওয়াহিরিআল কায়েদা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ২৩ মিনিটে ৫ গোল, লাল কার্ড ও পেনাল্টির নাটকীয় ম্যাচে জিতল সুইজারল্যান্ড

জুন ১৯, ২০২৬

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT