চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল-কায়েদার সাথে জড়িত সন্দেহে গুজরাটে ৪ বাংলাদেশি গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ২৩, মে ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

আল কায়েদার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ভারতের গুজরাট থেকে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে সেখানকার সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস)।

গুজরাটের সন্ত্রাসবিরোধী স্কোয়াডের এক বিবৃতিতে বলা হয়, অবৈধভাবে ভারতে প্রবেশ, আহমেদাবাদে স্থানীয় যুবকদের উগ্রপন্থী করে তোলার চেষ্টা ও জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার জন্য অর্থ সংগ্রহ করেছে গ্রেপ্তার চার বাংলাদেশি। তারা হলেন, মোহাম্মদ সজিব, মুন্না খালিদ আনসারি, আজহারুল ইসলাম আনসারি ও মমিনুল আনসারি।

গুজরাট এটিএসের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) দীপন ভদ্রন বলেন, ওই চারজন আল-কায়েদার স্থানীয় শাখার অংশ। বাংলাদেশে আল-কায়েদার প্রশিক্ষকরা তাদের প্রশিক্ষণ দিয়েছেন।

ডিআইজি দীপন ভদ্রনকে উদ্ধৃত করে হিন্দুস্থান টাইমস জানায়, পুলিশ প্রথমে সজিবকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করে। বাংলাদেশি এই নাগরিক আহমেদাবাদের রাখাল এলাকায় অবস্থান করছিলেন। জিজ্ঞাসাবাদে সজিব জানান, তিনি ও অন্য তিন বাংলাদেশি আল-কায়েদার নেটওয়ার্কের সঙ্গে জড়িত। বাংলাদেশে অবস্থানরত তাদের প্রশিক্ষকদের কাছ থেকে তারা নির্দেশনা পাচ্ছিলেন। বাংলাদেশ থেকে যিনি তাদের নির্দেশনা দেন, তার নাম শরিফুল ইসলাম। শরিফুলের মাধ্যমে এই চার তরুণের সাথে শায়বার নামে এক ব্যক্তির পরিচয় হয়। আর এই শায়বার বাংলাদেশে ময়মনসিংহ জেলায় আল-কায়েদার কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন বলে জানা গেছে।

এটিএসের মতে, সন্দেহভাজনরা গুজরাটের লোকজনকে মৌলবাদী করে তোলার চেষ্টা করেছিলেন। একই সঙ্গে সেখান থেকে অর্থ সংগ্রহের পর তা বাংলাদেশে স্থানান্তর করেছেন। তবে কী পরিমাণ অর্থ বাংলাদেশে স্থানান্তর করা হয়েছে সেবিষয়ে কিছু জানায়নি।

গুজরাটের সন্ত্রাসবিরোধী স্কোয়াড বলছে, গ্রেপ্তারকৃত চারজনের কাছ থেকে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার গণমাধ্যম শাখার তৈরি করা ভুয়া পরিচয়পত্র ও বই জব্দ করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৪ বাংলাদেশিআল কায়েদাগ্রেপ্তার
শেয়ারTweetPin

সর্বশেষ

জাপানের ‘মানসিক খেলায়’ জড়াবে না আনচেলত্তির ব্রাজিল

জুন ২৯, ২০২৬

হামলা বন্ধে আলোচনায় বসতে রাজি ইরান-যুক্তরাষ্ট্র, দোহায় বৈঠক

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হামে আরও ১ শিশুর মৃত্যু 

জুন ২৯, ২০২৬

জুনে রেমিট্যান্স বেড়েছে ১৭ দশমিক ৩ শতাংশ

জুন ২৯, ২০২৬

শীর্ষ দুই গণমাধ্যম বন্ধের নির্দেশ উগান্ডা সেনাপ্রধানের

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT