চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম সর্বোচ্চ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাবে যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চলের ভারী ধরনের অপরিশোধিত তেলের দাম বেড়ে ২০২০ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি তেল উৎপাদনকারী দেশ উৎপাদন কমিয়ে দেওয়ায় ক্রেতারা এখন যুক্তরাষ্ট্রের তেলের দিকে ঝুঁকছেন।

সংবাদমাধ্যম দ্যা ইকনমিক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার (৬ মার্চ) তেল ব্যবসায়ীরা জানিয়েছেন, মেক্সিকো উপসাগরে উৎপাদিত যুক্তরাষ্ট্রের প্রধান ভারী তেল মার্স সাওয়ার ক্রুড যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর তুলনায় ব্যারেলপ্রতি ১১ ডলার বেশি দামে লেনদেন হয়েছে যা ২০২০ সালের এপ্রিলের পর সর্বোচ্চ। বৃহস্পতিবারের (৫ মার্চ) তুলনায় দাম বেড়েছে ৪ ডলার। এক সপ্তাহ আগে এই প্রিমিয়াম ছিল মাত্র ১ দশমিক ৫০ ডলার।

এ ছাড়া হেভি লুইজিয়ানা সুইট এবং ওয়েস্ট টেক্সাস সাওয়ারসহ অন্যান্য ভারী গ্রেডের তেলের দামও বেড়েছে।

গত সপ্তাহে হামলার পর থেকেই আন্তর্জাতিক তেলের বাজারে দাম বাড়তে শুরু করে। শুক্রবার ব্রেন্ট ক্রুড ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৬৯ ডলারে স্থির হয়, যা ২০২৩ সালের অক্টোবরের পর সর্বোচ্চ।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় ইরাকসহ কয়েকটি দেশ উৎপাদন কমাতে বাধ্য হয়েছে। ফলে পারস্য উপসাগর থেকে ভারী তেলের সরবরাহ কমে গেছে।

Reneta

জ্বালানি বিশ্লেষক ম্যাট স্মিথ বলেন, এসব তেলের ওপর নির্ভরশীল শোধনাগারগুলো বিকল্প খুঁজতে বাধ্য হচ্ছে। তাই যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চলের ভারী তেলের চাহিদা দ্রুত বাড়ছে, বিশেষ করে এশিয়ার ক্রেতাদের মধ্যে।

অর্থনীতিবিদ টিম স্নাইডার বলেন, শীত শেষে গাড়ি চলাচলের মৌসুম শুরু হওয়ায় তেলের চাহিদাও বাড়ছে। তবে মূলত যুদ্ধের কারণে সরবরাহে বিঘ্নই দামের উত্থানের প্রধান কারণ। তার মতে, হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে না দেওয়া পর্যন্ত স্বল্পমেয়াদে তেলের দাম বাড়তেই থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান যুদ্ধ ২০২৬উপসাগরীয় তেলদাম সর্বোচ্চযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT