চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের নারীদের ক্ষমতায়নে যুক্তরাষ্ট্রের ‘গতিতেই সুস্বাস্থ্য’ ক্যাম্পেইন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের নারীদের জন্য যুক্তরাষ্ট্রের 'গতিতেই সুস্বাস্থ্য' ক্যাম্পেইনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এর মাধ্যমে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস ‘গতিতেই সুস্বাস্থ্য’ ক্যাম্পেইনের উদ্বোধন করেছে, যার লক্ষ্য বাংলাদেশের নারী ও তরুণদের মধ্যে স্বাস্থ্য, পুষ্টি, শারীরিক সুস্থতা এবং মানসিক স্বাস্থ্যকে উৎসাহিত করা।

এই ক্যাম্পেইন নারীদের নিজেদের সুস্বাস্থ্যের বিষয়ে সিদ্ধান্ত নিতে যে সামাজিক প্রতিবন্ধকতাগুলো রয়েছে, সেগুলোকে মোকাবিলা করবে এবং একটি সহায়ক পরিবেশ গড়ে তোলার মাধ্যমে তাদের সমান সুযোগ পেতে উৎসাহিত করবে।

ইউএসএআইডি মিশন ডিরেক্টর রিড অ্যাশলিম্যান বলেন, সমাজের পূর্ণ সম্ভাবনা অর্জনের জন্য, আমাদের সকলেরই ভূমিকা রাখতে হবে যেন নারীরা, কিশোরী মেয়েরা এবং তরুণ সমাজ সমান সুযোগ পায় তাদের শিক্ষা সম্পন্ন করার, খেলাধুলায় অংশগ্রহণ করার, কিংবা নিজেদের স্বপ্ন পূরণের জন্য। যাতে তারা সবচেয়ে ভালো জীবনযাপন করতে পারে।

Banglabid

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক এবং ক্যাম্পেইনের অ্যাম্বাসেডর নিগার সুলতানা জ্যোতি খেলাধুলায় সাফল্য অর্জনে চ্যালেঞ্জ মোকাবিলার অনুপ্রেরণাদায়ক যাত্রা সম্পর্কে জানান। তিনি বলেন, খেলাধুলা আমাকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করেছে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করেছে। আমি আশা করি, এই ক্যাম্পেইন অনেক তরুণীকে নিজেদের ওপর বিশ্বাস স্থাপন করতে এবং তাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

ক্যাম্পেইনের অন্যান্য অ্যাম্বাসেডর হিসেবে জনপ্রিয় ব্যান্ড নেমেসিসের প্রধান গায়ক জোহাদ রেজা চৌধুরী এবং অভিজ্ঞ যোগব্যায়াম প্রশিক্ষক ও ঢাকা ফ্লো-এর প্রতিষ্ঠাতা শাজিয়া ওমরও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

আগামী কয়েক মাস ধরে ক্যাম্পেইনের অধীনে আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন আউটরিচ ইভেন্ট আয়োজন করা হবে, যেখানে তরুণ, নারী ও কমিউনিটির সদস্যদের সাথে ফিটনেস পেশাজীবী, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সেলিব্রিটিরা একত্রিত হবেন এবং সুস্থ জীবনযাপনের প্রচার করবেন। এই ক্যাম্পেইনে পুরুষ এবং কিশোরদেরও অন্তর্ভুক্ত করা হবে, যাতে তারা নারীর ক্ষমতায়ন ও কল্যাণে ভূমিকা রাখতে পারেন।

Reneta

খেলবেই বাংলাদেশ এবং ঢাকা ফ্লো-এর সহযোগিতায় এই ক্যাম্পেইন নগরায়ণ, স্থবির জীবনধারা এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলার ওপরেও কাজ করবে এবং যুবসমাজকে আধুনিক বিশ্বের ইতিবাচক পরিবর্তনের জন্য স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে অনুপ্রাণিত করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাম্পেইনগতিতেই সুস্বাস্থ্যযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পিএসসির নতুন চার সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসডিজি অর্জনে সমন্বিতভাবে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ, যা বললেন বাসার

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT