চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের রাষ্ট্রদূতকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ণ ১১, মার্চ ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশের রাষ্ট্রদূত বিমানবন্দর থেকে ফেরত পাঠানো. Channel i News - চ্যানেল আই নিউজ

তুর্কমেনিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত কেকে আহসান ওয়াগানকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। এমনকি পাকিস্তানের রাষ্ট্রদূতের কাছে বৈধ ভিসা এবং সমস্ত বৈধ ভ্রমণ নথি থাকা সত্ত্বেও তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হয়নি, যা একটি বিরল কূটনৈতিক ঘটনা।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, তবে কী কারণে তাকে যুক্তরাষ্ট্রে থাকতে দেওয়া হল না, তা এখনও স্পষ্ট নয়। কারণ মার্কিন অভিবাসন দফতর সুস্পষ্ট ভাবে কোনও কিছু এখনও জানায়নি।

দ্য নিউজের এক প্রতিবেদন অনুসারে, কেকে আহসান ওয়াগান ছুটি কাটাতে লস অ্যাঞ্জেলেসে যাচ্ছিলেন। তখন মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ তাকে বিমানবন্দরে আটকে দেয়।

Banglabid

বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মার্কিন অভিবাসন দফতর জানতে পারে যে, ওই পাক কূটনীতিকের ভিসার কিছু দিক বিতর্কিত এবং সন্দেহজনক। যদিও সরকারিভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রসঙ্গে বলা হয়েছে যে, কেকে ওয়াগনকে আমেরিকা থেকে ফেরতে পাঠানো হয়েছে। অভিবাসন দফতরের আপত্তির কারণেই তাকে ফেরত পাঠানো হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, অভিবাসন সংক্রান্ত নথি নিয়ে আপত্তির কারণে রাষ্ট্রদূত কেকে ওয়াগানকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং সচিব আমিনা বালুচকে ঘটনাটি সম্পর্কে অবহিত করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় লস অ্যাঞ্জেলেসে অবস্থিত তাদের কনস্যুলেটকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে পরিস্থিতি ব্যাখ্যা করার জন্য ওয়াগানকে ইসলামাবাদে ডাকা হতে পারে।

Reneta

তুর্কমেনিস্তানে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হওয়ার আগে, ওয়াগান কাঠমান্ডুতে পাকিস্তানি দূতাবাসে দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি লস অ্যাঞ্জেলেসে পাকিস্তানি কনস্যুলেটে ডেপুটি কনসাল জেনারেলও ছিলেন। পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে ঘটনাটি দুই দেশের মধ্যে কোনও কূটনৈতিক নীতি বা চলমান সমস্যার সাথে সম্পর্কিত নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানের রাষ্ট্রদূতযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজনৈতিক পরিবর্তনেও বদলায়নি আশি পেরোনো বৃদ্ধার ভাগ্য, জমি দখলের অভিযোগ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

বিদ্যুৎ সঙ্কটের কারণে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

আগস্ট ১৫, ২০২৬

বাংলাদেশে জঙ্গি তৎপরতা ও আল কায়েদা ইস্যু আবার কেন আলোচনায়?

আগস্ট ১৫, ২০২৬

‘অ্যানি’র বোন বেণি!

আগস্ট ১৫, ২০২৬
হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুতকৃত শয্যা ও ওষুধ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে মোট ভর্তি ২৩ হাজার

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT