চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র-ইইউ বাণিজ্য চুক্তি: ১৫ শতাংশ শুল্কে রপ্তানির চুক্তিতে অচলাবস্থার অবসান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

স্কটল্যান্ডে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বহুদিন ধরে চলা বাণিজ্য অচলাবস্থার অবসান ঘটিয়েছে। দীর্ঘ আলোচনার পর দুই পক্ষ একমত হয়েছে যে, ইইউ এখন থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে ১৫ শতাংশ শুল্ক দিয়ে মার্কিন বাজারে প্রবেশ করতে পারবে।

আজ (২৮ জুলাই) সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, এই বহুল প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনের সরাসরি আলোচনার মাধ্যমে। বৈঠকে দুই নেতা নতুন এই সমঝোতাকে একটি স্থিতিশীল ও ভারসাম্যপূর্ণ চুক্তি বলে আখ্যা দিয়েছেন।

এর আগে ট্রাম্প ইইউ পণ্যের ওপর সর্বোচ্চ ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন, যা ইউরোপীয় অর্থনীতির জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। তবে আলোচনার মাধ্যমে তা কমিয়ে ১৫ শতাংশে নিয়ে আসা সম্ভব হয়। চুক্তির আওতায় ইইউ কিছু নির্দিষ্ট রাসায়নিক দ্রব্য, কৃষিপণ্য, বিমান ও যন্ত্রাংশে শুল্ক ছাড় পাবে। তবে স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর আগের ৫০ শতাংশ শুল্ক বহাল থাকবে।

চুক্তির অংশ হিসেবে ইইউ আগামী তিন বছরে যুক্তরাষ্ট্রের জ্বালানি খাতে প্রায় ৭৫০ বিলিয়ন ডলার এবং সামরিক খাতে ৬০০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে। ইউরোপের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এ বিনিয়োগ রাশিয়ান জ্বালানির ওপর নির্ভরতা কমাতে সহায়ক হবে বলে মন্তব্য করেছেন ভন ডার লেন।

উল্লেখ্য, ২০২৪ সালে দুই অঞ্চলের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৯৭৬ বিলিয়ন ডলার, যার মধ্যে ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি ছিল প্রায় ৬০৬ বিলিয়ন ডলার। ট্রাম্প একে যুক্তরাষ্ট্রের জন্য একটি অসাম্যপূর্ণ ঘাটতি বলে উল্লেখ করেছিলেন এবং তার প্রশাসন বারবার বাণিজ্য ভারসাম্য আনতে চাপ দিয়ে আসছিল।

চুক্তিটি স্বাক্ষরিত না হলে স্পেনের ওষুধ, ফ্রান্সের চিজ, ইটালির চামড়া এবং জার্মানির ইলেকট্রনিক পণ্যের ওপর বড় শুল্ক আরোপ হতো। পাল্টা ব্যবস্থা হিসেবে ইইউ-ও প্রস্তুত ছিল মার্কিন গাড়ির যন্ত্রাংশ, বোয়িং বিমানের যন্ত্রাংশ ও গরুর মাংসে শুল্ক বসাতে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপীয় ইউনিয়নবাণিজ্য চুক্তিযুক্তরাষ্ট্রশুল্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬

চীনের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটনের গল্প

জুন ১০, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুন ১০, ২০২৬

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ার আহ্বান জুবাইদা রহমানের

জুন ১০, ২০২৬

সশস্ত্র বাহিনীকে স্বমহিমায় প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT