বাংলাদেশ

ইজতেমা উপলক্ষে মার্কিন দূতাবাসের নির্দেশনা

বাংলাদেশে মার্কিন দূতাবাসের ইজতেমা সম্পর্কিত নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন দূতাবাসের অফিসের লোগো সহ একটি ছবি, যা ইজতেমা উপলক্ষে নির্দেশনা প্রদান করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশ বিশ্ব ইজতেমা। ইজতেমাকে সামনে রেখে নাগরিকদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দিল মার্কিন দূতাবাস।

বৃহস্পতিবার ৩০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন দূতাবাসের অফিসিয়াল পেজ থেকে একটি পোস্ট করে বলা হয়েছে, ইজতেমার প্রধান সমাবেশস্থলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দুই মাইল উত্তরে অবস্থিত। প্রায় চার মিলিয়ন অংশগ্রহণকারী ‘বিশ্ব ইজতেমা- ২০২৫’-এর প্রথম পর্বে যোগ দিবে বলে আশা করা হচ্ছে।

এই বার্ষিক অনুষ্ঠানটি ঢাকাজুড়ে যানবাহন এবং পথচারীদের ট্র্যাফিকের ওপর বড় প্রভাব ফেলবে। বিমানবন্দরে আসা-যাওয়া করতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। ঢাকার বেশ কয়েকটি প্রধান সড়কে যানবাহন চলাচল সীমিত হতে পারে।

বিশ্ব ইজতেমার সময় প্রত্যেককে তাদের ভ্রমণ পরিকল্পনা পর্যালোচনা করা উচিত। সেই সাথে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশকে মাথায় রেখে অতিরিক্ত ভ্রমণ সময় এবং ভ্রমণ বাতিলের সম্ভাবনাও বিবেচনা করা উচিত। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভ্রমণকারী ব্যক্তিদের সাথে সর্বদা বিমান টিকিট থাকা উচিত এবং নিরাপত্তার স্বার্থে পুলিশ চেকপয়েন্টে দেখানোর ভ্রমণকারী ব্যক্তির বিমান টিকিট উপস্থাপনের জন্য প্রস্তুত থাকা উচিত। দূতাবাসের পোস্টে আরও বলা হয়, বিশ্ব ইজতেমার সময় দূতাবাসের কার্যক্রম স্বাভাবিক থাকবে।

বিষয়:ইজতেমা মার্কিন দূতাবাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…