আন্তর্জাতিক

মার্কিন নির্বাচন ঘিরে ভুয়া কন্টেন্টের ছড়াছড়ি

যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণার ছবি, যেখানে ট্রাম্পের ছবি ও ফেক লেখা রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প বা ডেমোক্র্যাট কমলা হ্যারিস কেউই কাউকে ছেড়ে কথা বলছেন না। তীব্র বাকযুদ্ধের সাথে যোগ হয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ভুয়া তথ্য। প্রার্থীদের বিরুদ্ধে ভুয়া সংবাদ এবং ভুয়া ছবি ও ভিডিওতে সয়লাব ইন্টারনেট জগৎ। সত্য-মিথ্যা যাচাই করতে গিয়ে বিভ্রান্ত হচ্ছেন ভোটাররা। বিশেষজ্ঞদের আশঙ্কা, এর প্রভাব পড়তে পারে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে।

বিষয়:মার্কিন নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…