চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ পূর্বাহ্ণ ২১, জুলাই ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাত এবং সহিংসতা আরও বিস্তৃত হওয়ার আশঙ্কার মধ্যে বিশ্বজুড়ে অবস্থানরত নিজেদের নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বা সেখানে ভ্রমণের পরিকল্পনা থাকা মার্কিন নাগরিকদের নিরাপত্তা বিষয়ে বাড়তি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সতর্কবার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে বসবাসকারী বা ভ্রমণরত নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা ও পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখতে হবে। একই সঙ্গে ফ্লাইট বাতিল, সাময়িকভাবে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া এবং চলাচলে সম্ভাব্য বিঘ্নের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থানরত মার্কিন নাগরিকদের আপাতত ওই অঞ্চলে ভ্রমণ বা মধ্যপ্রাচ্যের আকাশপথ ব্যবহার পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

সতর্কবার্তায় আরও বলা হয়, ইরান বা তেহরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে মার্কিন স্বার্থ, কূটনৈতিক স্থাপনা কিংবা মার্কিন নাগরিকদের সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে আকস্মিক হামলা চালানোর চেষ্টা করতে পারে। এই কারণে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকায় অবস্থানরত মার্কিন নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের নিরাপত্তা নির্দেশনা মেনে চলা এবং পরিস্থিতির সর্বশেষ তথ্য নিয়মিত অনুসরণ করার পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্কিন পররাষ্ট্র দপ্তরযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

এয়ারবাসকে ইউরোপীয় ইউনিয়নের ঋণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চায় বোয়িং

জুলাই ২২, ২০২৬
ছবি: বিটপী এ্যাডভার্টাজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার।

বিটপী অ্যাডভার্টাইজিংয়ের জিএম আলাউদ্দিন তালুকদার মারা গেছেন

জুলাই ২২, ২০২৬

তনু হত্যা মামলায় নতুন মোড়

জুলাই ২২, ২০২৬

বিশ্রামের জন্য জন্মস্থান রোসারিওতে ফিরেছেন মেসি

জুলাই ২২, ২০২৬

মার্কিন হামলায় তেহরানসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT