চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধ: বোয়িং জেটের ডেলিভারি স্থগিত করল বেইজিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের তীব্রতা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন সরকার দেশটির সংস্থাগুলোকে যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাতা বোয়িং থেকে নতুন জেট বিমান গ্রহণ স্থগিত করার নির্দেশ দিয়েছে।

প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, এই সিদ্ধান্তটি বাণিজ্য যুদ্ধে উত্তেজনার বহিঃপ্রকাশ, যেখানে জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে দুই দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি শুল্ক আরোপ করে আসছে।

বর্তমানে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর সর্বোচ্চ ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে, যা বেইজিং ‘বেআইনি গুন্ডামি’ হিসেবে অভিহিত করেছে। এর জবাবে চীনও আমেরিকান পণ্যের ওপর ১২৫ শতাংশ পর্যন্ত প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেছে।

চীনা কর্তৃপক্ষ শুধু জেট বিমান নয়, মার্কিন উৎপাদিত উড়োজাহাজ-সম্পর্কিত যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিও স্থগিত করতে বলেছে। এতে করে দেশটির এভিয়েশন খাতে আমদানি নির্ভর খরচ বহুলাংশে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ব্লুমবার্গ আরও জানিয়েছে, এই খাতে ক্ষতিগ্রস্ত চীনা উড়োজাহাজ সংস্থাগুলোকে সহায়তার বিষয়েও ভাবছে বেইজিং। বিশেষ করে যারা বোয়িং জেট ভাড়া করে এবং অতিরিক্ত ব্যয় বহন করতে হচ্ছে তাদের জন্য সরকার প্রণোদনার চিন্তা করছে।

এদিকে, ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টি করেছে এবং বহু দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলেছে।
গত সপ্তাহে হোয়াইট হাউজ কিছু পণ্যের শুল্ক বৃদ্ধি স্থগিতের ঘোষণা দিলেও চীনের জন্য তেমন কোনও ছাড় দেয়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাণিজ্য যুদ্ধবেইজিংবোয়িং জেটযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ছিল জুলাই আন্দোলনের কণ্ঠস্বর

জুলাই ১৩, ২০২৬

ভারী বর্ষণে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি, বিদ্যুৎ উৎপাদন ছাড়াল ২০০ মেগাওয়াট

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

জুলাই ১৩, ২০২৬

রাজধানীর ভূমিকম্প ও অগ্নিঝুঁকি মানচিত্রও প্রণয়ন করা হয়েছে

জুলাই ১৩, ২০২৬

বন্যাকবলিত ১১ জেলার সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT