চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে বিল: রাশিয়ার সঙ্গে ব্যবসায় ৫০০ শতাংশ শুল্ক, শঙ্কায় ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৯ অপরাহ্ণ ০২, জুলাই ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প হাত তুলে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখলে যুক্তরাষ্ট্র ৫০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে মার্কিন সিনেট। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম সম্প্রতি এই বিল উত্থাপন করেছেন। যা সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মার্কিন কংগ্রেসে পেশ হওয়া প্রস্তাবিত এই আইনে বলা হয়েছে, যেসব দেশ ওয়াশিংটনের নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করবে, তাদের পণ্য আমদানিতে বিপুল হারে শুল্ক বসানো হবে। এর হার হতে পারে ৫০০ শতাংশ পর্যন্ত।

Banglabid

ভারতের ওপর সম্ভাব্য প্রভাব

বিশেষজ্ঞদের মতে, এই বিল পাশ হলে ভারতের অর্থনীতিতে সরাসরি নেতিবাচক প্রভাব পড়তে পারে। ওষুধ, টেক্সটাইল ও আইটি পরিষেবার মতো খাতে যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে অতিরিক্ত শুল্কের ঝুঁকি তৈরি হবে।

সেনেটর গ্রাহাম বলেছেন, রাশিয়া থেকে যারা পণ্য কিনবে কিন্তু ইউক্রেনকে সমর্থন করবে না, তাদের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ৫০০ শতাংশ শুল্ক আরোপ করবে। তিনি স্পষ্ট করে ভারতের নাম উল্লেখ করে বলেন, ভারতের রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে।

Reneta

গ্রাহাম বলেন, ভারত এবং চীন মিলে রাশিয়ার রপ্তানি হওয়া তেলের প্রায় ৭০ শতাংশ কিনে নেয়। এভাবে তারা পুতিনের যুদ্ধযন্ত্রকে সচল রাখছে। যদি তারা তেল কেনা বন্ধ করে, তাহলে রাশিয়ার অর্থনীতি দুর্বল হবে এবং ইউক্রেনে আক্রমণ হ্রাস পাবে।

বিল পাশের সম্ভাব্য সময় ও প্রেক্ষাপট

এই বিল আগস্ট মাসেই আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে ভোটের জন্য তোলা হতে পারে। রাশিয়াকে বৈশ্বিক অর্থনীতি থেকে আলাদা করার মার্কিন কৌশলের অংশ হিসেবেই এই পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে।

এদিকে ভারত–মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা আগেই স্থবির হয়ে পড়েছে। নতুন এই শুল্ক প্রস্তাব দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে আরও জটিলতা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫০০ শতাংশ শুল্কভারতমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রে বিলরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT