আন্তর্জাতিক

সৌদি আরবের কাছে প্রায় ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যাংক ও সেনা সরঞ্জাম. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি মার্কিন ট্যাংক, একটি মার্কিন পতাকা ও দুটি সৌদি পতাকা সহ মরুভূমিতে অবস্থান করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের মধ্যে সৌদি আরবের কাছে প্রায় ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার ১৫ জুলাই মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের কাছে প্রস্তাবিত এই অস্ত্র বিক্রির মূল্য প্রায় ১৯৬ কোটি ডলার। এই চুক্তির মাধ্যমে দেশটির প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিতে সহায়তা করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, সৌদি আরব যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অ-ন্যাটো মিত্র দেশ। দেশটির নিরাপত্তা জোরদারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য বাস্তবায়নে এই অস্ত্র বিক্রি ভূমিকা রাখবে।

বিষয়:যুক্তরাষ্ট্রসৌদি আরব
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…