বাংলাদেশ

রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার

রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার

ছবি: সংগৃহীত।

রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা মেজর জেনারেল পদমর্যাদার তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, মেজর জেনারেল মো. মাকসুদুল হক ও মেজর জেনারেল মো. জাহাংগীর আলম।

প্রজ্ঞাপন অনুযায়ী, সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার জন্য তাদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এর আগে প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের পর তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।

বিষয়:মেজর জেনারেল মো. জাহাংগীর আলম মেজর জেনারেল মো. মাকসুদুল হক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ রাষ্ট্রদূত সরকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…