বাংলাদেশে সহিংসতামুক্ত ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের সাথে বৈঠক শেষে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, অবাধ নির্বাচন করতে সবপক্ষের ভূমিকা রয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, নির্বাচন সুষ্ঠু করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে তাদের দ্বিমত নেই। আওয়ামী লীগ বিদেশিদের কোনো চাপ অনুভব করছে না বলেও মন্তব্য করেন তিনি।






