ফুটবল

২২ বছর পর ব্রাজিলকে হারানোর স্বাদ পেলো উরুগুয়ে

উরুগুয়ে ফুটবল খেলোয়াড়ের জয় উদযাপন, ২২ বছর পর ব্রাজিলকে হারানোর স্মৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

উরুগুয়ে ফুটবল খেলোয়াড় জয় উদযাপন করছে, ২২ বছর পর ব্রাজিলকে হারানোর স্মৃতি স্মরণ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

উরুগুয়ের বিপক্ষে দীর্ঘ ২২ বছর পর হারের স্বাদ পেলো ব্রাজিল। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ২-০ গোলে হেরে সেলেসাওরা পয়েন্ট টেবিলের তিনে নেমেছে।

এ পরাজয়ের ফলে চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ব্রাজিল টেবিলের তিন নম্বরে আছে। ঘরের মাঠে জয় পাওয়া উরুগুয়ে চার খেলায় সমান ৭ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থাকায় দুই নম্বরে উঠেছে। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।

এস্তাদিও সেন্টেনারিও মন্টেভিডিওতে বুধবার বাংলাদেশ সময় সকালে গড়ানো ম্যাচের প্রথমার্ধে লিড পায় স্বাগতিক উরুগুয়ে। ম্যাক্সিমিলিয়ানো আরাউজোর পাসে বল নিয়ে ৪২ মিনিটে হেডে লক্ষ্যভেদ করেন ফরোয়ার্ড ডারউইন নুনেজ।

বিরতির আগে নিকোলাস ডে লা ক্রুজের করা ফাউলে নেইমার চোট পান। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে তিনি মাঠ ছাড়েন। বদলি খেলোয়াড় হিসেবে নামেন রিচার্লিসন।

৭৭ মিনিটের মাথায় নুনেজের বাড়ানো বল পেয়ে ডান পায়ের উঁচু শটে ব্যবধান দ্বিগুণ করেন নিকোলাস ডে লা ক্রুজ। বাকি সময়ে সেলেসাওরা আর ম্যাচে ফিরতে না পারায় প্রতিপক্ষের মাঠ থেকে হার নিয়ে ফেরে।

বিষয়:উরুগুয়ে নেইমার জুনিয়র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…