চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোপায় দর্শক পিটিয়ে উরুগুয়ের পাঁচ খেলোয়াড় নিষিদ্ধ-অর্থদণ্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৫ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
দর্শকদের সঙ্গে ফুটবল খেলোয়াড়দের ঝগড়া, উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার কাছে হেরেছিল উরুগুয়ে। ম্যাচ শেষে দর্শক গ্যালারিতে মারামারিতে জড়িয়েছিলেন উরুগুয়ের কয়েকজন খেলোয়াড়। ঘটনায় দলটির পাঁচ খেলোয়াড়কে বড় নিষেধাজ্ঞা ও অর্থদণ্ড দিয়েছে সাউথ আমেরিকান ফুটবলের গভর্নিং বডি কনমেবল।

উরুগুয়ের নিষেধাজ্ঞা পাওয়া পাঁচ খেলোয়াড়ের মধ্যে ডারউইন নুনেজের নিষেধাজ্ঞা ও জরিমানার পরিমাণ সবচেয়ে বেশি। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে প্যারাগুয়ে, ভেনেজুয়েলা, পেরু এবং ইকুয়েডরের বিপক্ষে খেলতে পারবেন না তারকা স্ট্রাইকার। তাকে ২০ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ লাখ টাকা জরিমানা গুনতে হচ্ছে। নুনেজের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রে প্রযোজ্য। লিভারপুলের হয়ে খেলতে সমস্যা হবে না তার।

টটেনহ্যাম হটস্পারের মিডফিল্ডার রদ্রিগো বেন্টাঙ্কুরের উপর চার ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে কনমেবল। তাকে ১৬ হাজার ডলার বা ১৯ লাখ টাকা জরিমানা গুনতে হবে।

হোসে মারিও জিমেনেজ, ম্যাথাইস অলিভার এবং রোনাল্ড আরাউজোকে তিন ম্যাচ করে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তিনজনকে ১২ হাজার ডলার বা ১৪ লাখ টাকা করে জরিমানা গুনতে হবে।

ঘটনায় ছয় খেলোয়াড় অল্প ভূমিকা রাখায় প্রত্যেককে ৫ হাজার ডলার জরিমানা করা হয়েছে। তারা হলেন- ম্যাথিয়াস ভিনা, সেবাস্তিয়ান সেসেরাস, ব্রায়ান রদ্রিগেজ, এমিলিয়ানো মার্টিনেজ, সান্টিয়াগো মেলা এবং ফ্যাকুন্ডো পেলিস্ট্রি।

কনমেবল শুধু খেলোয়াড়দের জরিমানা করে থেমে থাকেনি, উরুগুয়ে ফেডারেশনকে ২০ হাজার ডলার জরিমানা করেছে। ফেডারেশন কর্তা মার্সেলো গার্সিয়াকে পানির বোতল ছুঁড়ে মারার কারণে কনমেবলের সবধরনের প্রতিযোগিতা থেকে ছয় মাসের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উরুগুয়েকনমেবলকলম্বিয়াকোপা আমেরিকাটটেনহ্যামনুনেজবেন্টাঙ্কুরমার্কিন যুক্তরাষ্ট্রলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সকল মোটরযানের জন্য বিআরটিএর কড়া নির্দেশ

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক উদ্যোগ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

শেখ হাসিনার ‘ভার্চুয়াল সভা’ নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT