বিনোদন

দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে বন্ধুত্বের গল্প!

তিন বন্ধু বাইসাইকেল চালিয়ে আকাশে উড়ন্ত বিমান দেখছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন বন্ধু বাইসাইকেল চালিয়ে আকাশে উড়ন্ত বিমান দেখছে, প্রকৃতি ও বন্ধুত্বের সুন্দর মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

শেষ হতে চললো ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রবিবার (১৮ জানুয়ারি) পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পর্দা নামবে উৎসবের। ঠিক তার আগের দিন সন্ধ্যায় উৎসবে দেখানো হবে বন্ধুত্ব নিয়ে নির্মিত পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘উড়াল’।

বন্ধুত্বের আন্তরিক গল্পে তৈরি এই ‘ন্যাচারাল সিনেমা’টি পরিচালনা করেছেন নবাগত নির্মাতা জোবায়দুর রহমান। এটি তার প্রথম ছবি, একইসঙ্গে এটি প্রথম চলচ্চিত্র প্রযোজনা অভিনেতা শরীফ সিরাজের জন্যও। ছবির চিত্রনাট্য লিখেছেন আবদুল হালিম প্রামানিক, যিনি এটিই প্রথমবারের মতো বড় পর্দায় লিখলেন।

‘উড়াল’ নির্মাতা জানান, শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় উৎসবের মূল ভেন্যু বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে থাকছে ‘উড়াল’-এর ‎প্রদর্শনী।

নতুন প্রজন্মের মুখ নিয়ে নির্মিত ‘উড়াল’-এর সকল অভিনেতা-অভিনেত্রীর বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে বলে জানান নির্মাতা। অভিনয়শিল্পীরা বাছাই করা হয়েছে অডিশন ও ওয়ার্কশপের মাধ্যমে। ছবির দৃশ্যধারণ হয়েছে সৈয়দপুর ও পার্বতীপুরে।

গেল বছর বন্ধু দিবসে বড়পর্দায় সিনেমাটি মুক্তি পায়। ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে নির্বাচিত হয়েছে সিনেমাটি। এরআগে এই উৎসবের ৬ষ্ঠ দিন (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় লাবনী পয়েন্ট সি বিচ (কক্সবাজারে) ওপেন এয়ার স্ক্রিনিং হয়।

বিষয়:২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উড়াল জোবায়দুর রহমান ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…