চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

মনসুর আহম্মেদ মনসুর আহম্মেদ
১১:০৯ পূর্বাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, জনপদ, বান্দরবান
A A
রাঙ্গামাটির মানচিত্র ও বাংলাদেশের অন্যান্য জেলা বিভাজন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর এলাকায় নিপুণ চাকমা চোগা (৩৫) নামে ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) এক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুবৃত্তরা।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার সার্কেল অফিসার ও জেলার সিনিয়র সহকারি পুলিশ সুপার আবদুল আওয়াল।

তিনি বলেন, কে বা কারা এই হামলার ঘটনা ঘটিয়েছে সেটি আমরা নিশ্চিত হতে পারিনি। এলাকাটি দুর্গম এবং রাত হওয়ার কারণে গতকাল রাতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতে পারেনি। তবে আজকে লাশ উদ্ধারের জন্য পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছেন বলে জানান তিনি।

Banglabid

এই হত্যাকাণ্ডের জন্য জেএসএস এমএন লারমা (সংস্কার) গ্রুপকে দায়ী করে ইউপিডিএফের বঙ্গলতলী এলাকার সম্ময়ক আর্জেন্ট চাকমা হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, বোধিপুর এলাকায় অনুষ্ঠান চলাকালিন সেখানে ইউপিডিএফ এর বেশ কয়েকজন সদস্য দাঁড়িয়ে কথা বলার সময় জেএসএস এমএন লারমা দলের দুই সন্ত্রাসী অতর্কিত ব্রাশফায়ার করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে নিপুণ চাকমা চোগা মৃত্যুবরণ করে।

তিনি জানান, হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ রবিবার বাঘাইছড়ি উপজেলায় আধাবেলা সড়ক অবরোধ পালন করবে ইউপিডিএফ।

অন্যদিকে, জেএসএস এমএন লারমা দলের উপজেলা সভাপতি জ্ঞানজীব চাকমা এই হত্যার সাথে জেএসএস এমএন লারমা দলের কেউ কোনভাবেই জড়িত নয় দাবী করে বলেন, এই হত্যাকাণ্ড ইউপিডিএফের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই ঘটেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউপিডিএফ সদস্য নিহতজেএসএস এমএন লারমাবাঘাইছড়ির বঙ্গলতলী ইউনিয়নবোধিপুরসন্ত্রাসীদের গুলি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফুলহ্যামের কাছে হারলেও ‘সঠিক পথেই’ আছে ইউনাইটেড

পরবর্তী

বাংলাদেশে বৈশ্বিক গণমাধ্যম তৈরিতে সহযোগিতা করবে কাতার

পরবর্তী
বাংলাদেশে গণমাধ্যমের উন্নয়নে কাতার সহযোগিতা বিষয়ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে বৈশ্বিক গণমাধ্যম তৈরিতে সহযোগিতা করবে কাতার

ইউক্রেনে চার বিদেশি নেতার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধের ২ বছর পূর্ণ হওয়ার দিনে ইউক্রেনে ৪ বিদেশি নেতা

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT