রাজনীতি

জিয়াউর রহমানের চিন্তা ও তারেক রহমানের ৩১ দফা বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন

বই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা, যেখানে একটি ব্যানারে লেখা রয়েছে ‘নতুন বাংলাদেশ বিনির্মাণ’।. Channel i News – চ্যানেল আই নিউজ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি নিয়ে রচিত গবেষণামূলক গ্রন্থ “জিয়াউর রহমানের বহুদলীয় চিন্তা ও তারেক রহমানের ৩১ দফা” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গ্রন্থটির লেখক ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সোহরাওয়ার্দী উদ্যানে গ্রন্থ উন্মোচন মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. মামুন আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মেসবাহুর রহমান, ব্যারিস্টার হারুনুর রশিদ খান, অ্যাক্টিভিস্ট ও যুবনেতা মাহবুব নাহিদ, লেখক উম্মে কুলসুম এবং লেখক মাহফুজা বিন।

বইটিতে শহীদ জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের অবদান এবং তারেক রহমানের ৩১ দফার বিশদ বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। বইটি প্রকাশ করেছে কলি প্রকাশনী, এবং প্রকাশক এস এম মাহির উদ্দিন কলি।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় শহীদ জিয়াউর রহমানের অবদান অপরিসীম। তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি এই ধারা আরও সুসংহত করার একটি দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে।

বিশেষ অতিথিরা গ্রন্থটির গবেষণাধর্মী দিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে এর প্রাসঙ্গিকতার ওপর আলোকপাত করেন।

বিষয়:বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…