বাংলাদেশ

বাংলাদেশের নির্বাচন নিয়ে রাশিয়ার অভিযোগ বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

বিশ্ব রাজনীতি বিষয়ক বক্তা আন্তর্জাতিক সংস্থার প্যানেলে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ বক্তা আন্তর্জাতিক সংস্থার প্যানেলে বিশ্ব রাজনীতি বিষয়ক আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি। তবে এ বিষয়ে আমার কাছে কোনো মন্তব্য নেই।

স্থানীয় সময় মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

ব্রিফিংয়ে একজন সাংবাদিক মন্ত্রণালয়ের ম্যাথিউ মিলারের কাছে জানতে চান, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, যদি বাংলাদেশে নির্বাচনে জনগণের ভোটের ফল যুক্তরাষ্ট্রের কাছে সন্তোষজনক না হয়, তাহলে আরব বসন্তের মতো অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হতে পারে। এ বিষয়ে আপনার মন্তব্য কী?

জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি। তবে এ বিষয়ে আমার কাছে কোনো মন্তব্য নেই।

প্রসঙ্গত গত শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেছিলেন, বাংলাদেশ সরকারকে অস্থিতিশীল করতে ওয়াশিংটন ব্যাপকভিত্তিক অর্থনৈতিক ও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে আশঙ্কা করছে রাশিয়া। এ ধরনের পদক্ষেপ গ্রহণের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মদদে বাংলাদেশে আরব বসন্তের মতো ঘটনা ঘটতে পারে।

ম্যাথিউ মিলারের কাছে আরেক প্রশ্নে ঢাকায় ট্রেনে অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে চাওয়া হয়, এ বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন উদ্বিগ্ন কিনা? জবাবে ম্যাথিউ মিলার বলেন, সুনির্দিষ্ট এ ঘটনা সম্পর্কে আমি অবহিত নই। ফলে কোনো মন্তব্য করতে পারবো না।

বিষয়:ম্যাথু মিলার যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…