আন্তর্জাতিক

প্রচণ্ড তুষার ঝড়ের মুখে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ের কারণে সড়ক ও বাড়িঘর ঢেকে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ের কারণে রাস্তা ও বাড়িঘর ঢেকে গেছে, জনজীবন ব্যাহত, তুষারপাত অব্যাহত।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রচণ্ড তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছেন ১৫ লাখের বেশি মানুষ।

তুষার ঝড়ের কারণে শুক্রবার পর্যন্ত হাজারো ফ্লাইট বাতিল করা হয়েছে। পেনসিলভেনিয়া, মিশিগান, বাফেলো এবংনিউইয়র্কে ৮৯ সেন্টিমিটার তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

নিউইয়র্কে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিস জানিয়েছে, মন্টানা অঙ্গরাজ্যে তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। লুইজিয়ানা, আলাবামা, ফ্লোরিডা এবং জর্জিয়াতে তাপমাত্রা আরও কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তুষার ঝড়ের কারণে উপকূলীয় এলাকায় বন্যা দেখা দিয়েছে।

বিষয়:যুক্তরাষ্ট্র-তুষার ঝড়
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…