চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে অজ্ঞাত শিশুর ঘাড়কাটা মৃতদেহ উদ্ধার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১:২৩ অপরাহ্ণ ২৯, জুলাই ২০২৩
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজার শহরের জেল গেইট কাটা পাহাড় এলাকা থেকে অজ্ঞাত এক শিশুর ঘাড়কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুর বয়স আনুমানিক ১০ থেকে ১১ বছর। শিশুর নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতের পরিহিত জীর্ণশীর্ণ পোষাক দেখে পুলিশ ধারণা করছে, শিশুটি পথশিশু হতে পারে।

কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হুদা জানান, শুক্রবার (২৮ জুলাই) দুপুরে কক্সবাজার শহরের জেল গেইট কাটা পাহাড় এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।

নাজমুল হুদা বলেন, দুপুরে কক্সবাজার শহরের জেল গেইট কাটা পাহাড় এলাকার নির্জন স্থানে এক শিশুর রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেছে। নিহত শিশুটিকে ঘাড়কাটা আঘাত নিয়ে মৃতাবস্থায় পাওয়া গেছে। তার পরিচয় না মিললেও জীর্ণশীর্ণ পোষাক দেখে ধারণা করা হচ্ছে, কোন টোকাই বা পথশিশু হতে পারে।

তারপরও নির্জনস্থানে লাশ পাওয়া যাওয়ায় পুলিশ ঘটনাটি পরিকল্পিত হতে পারে বলে ধারণা করছে বলেন, পরিদর্শক (তদন্ত)। নাজমুল জানান, ঘটনাটি কারা, কী কারণে সংঘটিত হয়েছে- সেই ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।

নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারমরদেহ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মাঝখানে চোখ হারায় আলিফের মতো কর্মীরা’

আগস্ট ৫, ২০২৬

চলচ্চিত্রে একজন অনন্যা

আগস্ট ৫, ২০২৬

২০২৭ বিশ্বকাপ বাছাই শুরু ২২ ফেব্রুয়ারি, ভেন্যু চূড়ান্ত নয়

আগস্ট ৫, ২০২৬

ম্যাচ চলাকালে বজ্রপাতে থাই ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২

আগস্ট ৫, ২০২৬

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT